রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডোমিনিকান প্রজাতন্ত্রের লা রোমানা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একটি ব্যক্তিগত বিমানের দুই পাইলটের। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ওই দুইজন ছাড়া আর কোনো যাত্রী বা কর্মী ছিলেন না।

 

 দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যে দেখা যায়, রানওয়েতে অবতরণের পর বিমানটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেটি আগুনের গোলায় পরিণত হয়। বিমানবন্দর এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জল ছিটাতে শুরু করে দমকল বাহিনী।এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার নথিভুক্ত করা গালফস্ট্রিম জি–২০০ বিমানটি টেক্সাসের অস্টিনের উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার  কিছুক্ষণ পর গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলটের জরুরি সংকেত পাঠান এবং বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ ৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লা রোমানা বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা চলাকালীন রানওয়েতে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই পাইলটের মৃত্যু হয়। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।  এক কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সব ধরনের তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। উল্লেখ্য, ক্যারিবীয় অঞ্চলের দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে এর আগেও বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০২১ সালে রাজধানী সান্তো দোমিঙ্গো থেকে উড্ডয়নের পর একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হলে নয়জনের মৃত্যু হয়েছিল। 

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?