ফুটবল স্টেডিয়ামের মাটি খুঁড়তেই চোখ ছানাবড়া খননকারীদের, বেরিয়ে এল ১২৯ কঙ্কাল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েনার একটি ফুটবল স্টেডিয়াম সংস্কারের সময় উদ্ধার হল একটি গণকবর। জানা গিয়েছেন গণকবরটি রোমান সাম্রাজ্যের সময়ের। এই সমাধিস্থলে কমপক্ষে ১২৯টি কঙ্কাল পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এই কঙ্কালগুলি প্রায় ২,০০০ বছর আগে জার্মান জনজাতির সঙ্গে যুদ্ধে শহিদ হওয়া রোমান সৈনিকদের কবর।

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুসারে, গত বছরের অক্টোবরে ভিয়েনার সিমারিংয়ের একটি খেলার মাঠে সংস্কারের কাজ চলাকালীন গণকবর উদ্ধার করেন শ্রমিকরা। নির্মাণ সংস্থাটি প্রচুর পরিমাণে নরকঙ্কাল আবিষ্কারের পর গোটা বিষয়টি ভিয়েনা মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিক বিভাগকে জানায়। পরবর্তী খনন এবং বিশ্লেষণ থেকে জানা যায় যে সমাধিটি প্রথম শতাব্দীর রোমান সাম্রাজ্যের সময়কালের। তখন ভিয়েনা ভিন্দোবোনা নামক একটি প্রধান সামরিক দুর্গের আবাসস্থল ছিল।

প্রত্নতাত্ত্বিক খননকার্যে নেতৃত্ব দিয়েছিলেন মাইকেলা বাইন্ডার। তিনি বলেন, রোমান যুদ্ধের ঘটনাবলীর দিক থেকে সেইভাবে যোদ্ধাদের কোনও নিদর্শন পাওয়া যায়নি। জার্মানিতে বিশাল যুদ্ধক্ষেত্র রয়েছে যেখানে অস্ত্র পাওয়া গিয়েছে। কিন্তু মৃতদেহ খুঁজে পাওয়া সমগ্র রোমান ইতিহাসের জন্য একটি অনন্য ঘটনা।

ভিয়েনা শহর প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ক্রিস্টিনা অ্যাডলার-ওলফল এই আবিষ্কারকে জীবনে পাওয়া একম অদ্বিতীয়তম সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, সেই সময়ে রোমান সাম্রাজ্যের ইউরোপীয় অংশে মৃতদেহ দাহ করাই ছিল খুব চলনশীল ব্যাপার। তাই এই ধরনের সমাধিস্থল পাওয়া অত্যন্ত বিরল। কবরে পাওয়া কঙ্কালগুলিতে যুদ্ধের সময় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, মাথা, ধড় ইত্যাদিতে গভীর ক্ষত ছিল। এর থেকেই বোঝা যায় যে এই সৈনিকেরা একটি বড় যুদ্ধে নিহত হয়েছিল। কোনও গণহত্যা বা শাস্তির শিকার হননি। নিহতরা সকলেই পুরুষ ছিলেন। বেশিরভাগেরই বয়স ২০ থেকে ৩০ বছর। তাদের দাঁত খুব ভাল ছিল।

প্রত্নতাত্ত্বিকরা সমাধিস্থল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্রও উদ্ধার করেছেন, যার মধ্যে রয়েছে একটি ছুরি, বর্মের টুকরো এবং রোমান সামরিক জুতোর হিল। একটি কঙ্কালের নিতম্বের হাড়ে আটকে থাকা একটি লোহার বর্শাও পাওয়া গেছে, যা সেই সময়ের যুদ্ধের নিষ্ঠুরতাকে তুলে ধরে। কার্বন-১৪ বিশ্লেষণ করে বোঝা গিয়েছে হাড়গুলি ৮০ থেকে ১৩০ খ্রিস্টাব্দের মধ্যেকার সময়ে।

এখন পর্যন্ত শুধুমাত্র একজনের মৃতদেহ রোমান সৈনিকের বলে নিশ্চিত হওয়া গিয়েছে। প্রত্নতাত্ত্বিকদের দল ডিএনএ এবং স্ট্রন্টিয়াম আইসোটোপ বিশ্লেষণের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করছে যে বাকি যোদ্ধারা কোন পক্ষের ছিল।

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে বাইকার সিয়ার বিস্ফোরক বয়ান, গ্রেফতার অভিযুক্ত কল্যাণ

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর