ট্রাম্পের খামখেয়ালিপনায় বন্ধের মুখে ‘ভয়েস অব আমেরিকা’, ১৫০০ কর্মীকে পাঠানো হল ছুটিতে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ‘ভয়েস অব আমেরিকা’কে নিয়ে বড় পদক্ষেপ নিল ট্রাম্প।প্রায় ১৫০০ কর্মীকে ছুটিতে পাঠাল নয়া প্রেসিডেন্ট ট্রাম্প। এখানেই শেষ নয়,এছাড়া দুটি মার্কিন সংবাদ সংস্থার অর্থায়নও ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। যা নিয়ে উদ্বিগ্নে কর্মী ও গণমাধ্যমগুলো।

ট্রাম্প জমানায় হাজার হাজার কর্মী ছাঁটাই থেকে শুরু করে, অভিবাসন নীতি, ভ্রমণ নীতি, শুল্ক নীতি সহ একটার পর একটা বদলের সাক্ষ্মী থাকছে গোটা বিশ্ব।এবার ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া(ইউএসএজিএম)পূর্ব ইউরোপের দেশগুলোর জন্য সম্প্রচারকারী রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও লিবার্টির অনুদানও বাতিল করা হয়েছে। এর আওতায় রাশিয়া ও ইউক্রেনসহ বিভিন্ন দেশে সম্প্রচার বন্ধ হয়ে যাবে। একইসঙ্গে চিন ও উত্তর কোরিয়ার জন্য সম্প্রচারকারী রেডিও ফ্রি এশিয়ার অনুদানও বন্ধ করে দেওয়া হয়েছে। যা নিয়ে উদ্বিগ্নে সাংবাদিকরা।গণমাধ্যমের কার্যক্রম বন্ধ হলে কীভাবে তথ্য দেওয়া সম্ভব হবে তা আপাতত প্রশ্নবোধক চিহ্নের মত অবস্থানে রয়েছে।

এই নিয়ে ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎজ জানিয়েছেন, ‘তার প্রতিষ্ঠানের সাংবাদিক, প্রযোজক ও সহকারীসহ ১ হাজার ৩০০ কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। ফলে ৫০টি ভাষায় সংবাদ প্রচারকারী এই গণমাধ্যমের কার্যক্রম এখন বন্ধ হওয়ার মুখে। এটা ভীষণ দুঃখজনক। তিনি বলেন, বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াইয়ে এই গণমাধ্যমগুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অথচ ট্রাম্পের কারণে এগুলো বন্ধ হওয়ার পথে। ট্রাম্প প্রশাসন যা করছেন মোটেও ভেবেচিন্তে করছেন না। এগুলোর সত্য়িই কোন মানে হয় না।’

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড