ভারত ও পাকিস্তানের মধ্যে সঙ্ঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: কথায় বলে, ‘গাঁয়ে মানে না, আপনি মোড়ল’। তেমনই দশা মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার বদলা হিসাব ভারতীয় সেনার প্রত্যাঘাত নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব লক্ষ্য করা গিয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছেন পাগলাটে মার্কিন প্রেসিডেন্ট। ভারত এবং পাকিস্তান-দুই দেশকেই আপাতত ‘বদলা’ নেওয়ার খেলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

বুধবার (৭ মে) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘যা ঘটেছে (ভারতীয় সেনার প্রত্যাঘাত) তা অত্যন্ত ভয়ঙ্কর। আমি চাই এটা বন্ধ হোক। আমি দুই দেশের শীর্ষ রাষ্ট্রপ্রধানদের (নরেন্দ্র মোদি ও শাহবাজ শরিফ)ভালভাবে জানি। তাদের সঙ্গে কথাও বলেছি। দুই দেশের মধ্যে যে সাময়িক সঙ্ঘাত তৈরি হয়েছে তা বন্ধ হওয়া উচিত। আমি যদি কোনও ভাবে ভারত ও পাকিস্তানকে এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সাহায্য করতে পারি, আমি করব।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারী পাকিস্তানি জঙ্গিদের হামলায় এক স্থানীয় বাসিন্দা সহ ২৬ জন প্রাণ হারান। ওই হামলা নিয়ে গত ১৫ দিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছিল। সেই টানাপোড়েনের মধ্যে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ভূখণ্ডে ঢুকে হামলা চালায় ভারতীয় সেনা। ২৫ মিনিটের ঝটিকা হামলায় ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়ে মাটিতে মিশিয়ে দেয় লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের মতো কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের নয়টি ঘাঁটি। ১৯৭১ সালের পর এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে এমন ভয়াবহ হামলা চালাল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ নামে ওই অভিযানে এখনও পর্যন্ত ৩১ পাকিস্তানি মারা গিয়েছেন। গুরুতর জখম হয়েছেন ৫৭ জন। ভারতের ওই হামলার যোগ্য জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে তিনি হুঙ্কার ছেড়েছেন, ‘নিহতদের প্রতিটি রক্তবিন্দুর বদলা নেওয়া হবে।’

 

স্তন ক্যান্সারে আক্রান্ত ভারতের প্রথম ‘মাস্টারশেফ’ বিজয়ী পঙ্কজ ভাদৌরিয়া

কুয়েতের দূতাবাসকে ১.৯২ কোটি টাকায় ফ্ল্যাট ভাড়া দিলেন সোনাক্ষী সিনহা

ঝড়-বৃষ্টিতে আউটট্রাম ঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, শহরের ২৫ জায়গায় ভাঙল গাছ

কৃষিজমি দখল করার অভিযোগ, মাছের ভেড়ি তৈরি করেন মানস ভুঁইয়া!‌

বাজল বিদায় ঘন্টা, লখনউয়ের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ঋষভ পন্থ

দিল্লিতে অটোচালকদের সঙ্গে দুপুরের খাবার খেলেন রাহুল গান্ধি, শুনলেন সমস্যার কথাও

টলিউডে ফের দুঃসংবাদ, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী সায়ন্তনী

আর্জেন্টিনার ৯৬ বছরের ইতিহাসে প্রথম, বাবার পর ছেলেও বিশ্বকাপ দলে

‘১ অগস্ট থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জনগণনা চলবে’,জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

স্কুলছাত্রীদের জন্য সুখবর, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালুর উদ্যোগ রাজ্য সরকারের

জনগণনা নিয়ে নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী, হেল্পলাইন নম্বর চালু করল সরকার

এক কেজি আমের দাম ৩ লক্ষ টাকা! দামি ফল পাহারা দিতে রাত জাগছেন কৃষক

কলকাতায় আসছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী, জরুরি বৈঠকে কি মিলবে অনুদান?‌

বাসের ধাক্কায় দুমড়ে মুচ়ড়ে গেল টোটো, চাপড়ায় মর্মান্তিক মৃত্যু ফেরিওয়ালার