আপনি কী ‘হিল’ জুতো পরেন, সরকারি অনুমতি নিচ্ছেন তো? নয়তো বিপদ অনিবার্য

কিন্তু এমন যদি হয়, হিল জুতো পরতে নিতে হবে সরকারি অনুমতি? তখন কী করবেন? ভাবছেন তো, জুতো পরতে সরকারি অনুমতি, এমনটা আবার হয় নাকি?

Share:

নিজস্ব প্রতিনিধি: হিল জুতো কে না পরতে ভালোবাসেন! যতই কষ্ট হোক, হিলেই রয়েছে ফ্যাশানিস্তা। তাই একটু খাটো মেয়ে তো বটেই, লম্বা মেয়েরাও ফ্যাশন খুঁজতে হিলেই আগ্রহী। আসলে হিল জুতো ছাড়া সেলিব্রিটিদের দেখা মুশকিল! তাই সেলিব্রিটি ফ্যাশন খুঁজতে হিলেই মগ্ন তরুণ প্রজন্মের রমণীরা। কিন্তু এমন যদি হয়, হিল জুতো পরতে নিতে হবে সরকারি অনুমতি? তখন কী করবেন? ভাবছেন তো, জুতো পরতে সরকারি অনুমতি, এমনটা আবার হয় নাকি?

হ্যাঁ, এমন একটি জায়গা আছে, যেখানে উঁচু হিল জুতো পরতে নিতে হয় সরকারি অনুমতি! কোথায় আছে এমন আজব নিয়ম? আসলে ক্যালিফোর্নিয়ার কারমেল-বাই-দ্য-সি, এমনই একটি শহর, যেখানে ২ ইঞ্চির বেশি লম্বা এবং পাতলা হিল পরার জন্যে মহিলাদের সরকারি অনুমতি নিতে হয়। এই শহরে নেই রাস্তায় রাস্তায় আলো, বাড়িতেও লেখা নেই কোনও নম্বর। কিন্তু এখানে মহিলাদের হিল পরা একেবারে নিষিদ্ধ। যদি আপনি ২ ইঞ্চির বেশি লম্বা রা পাতলা হিল পরতে চান, তাহলে আপনাকে প্রথমে সিটি হল থেকে বিনামূল্যে হিল পরার অনুমতি নিতে হবে। যদি আপনি অনুমতি ছাড়া হিল পরেন, তাহলে আপনার কঠিন শাস্তি হবে। ক্যালিফোর্নিয়ার এই শহরে এই অদ্ভুত নিয়মটি কার্যকর হয়েছিল ১৯৬৩ সালে।

যখন এলাকার রাস্তাঘাট খুবই খারাপ ছিল। আর হিল পরে হাঁটতে হাঁটতে অনেক মহিলাই আহত হয়েছেন। তাই এখানে হিল পরা নিষিদ্ধ করা হয়। এই নিয়মের উদ্দেশ্য ছিল, ভুল রোধ করা এবং আইনী মামলা এড়ানো। যাতে কোনও ব্যক্তি আহত হলে, তিনি নগর প্রশাসনের বিরুদ্ধে মামলা না করতে পারেন। এখানে হিল নিষিদ্ধ হওয়ার বিষয়টি সম্প্রতি একজন ট্রাভেল ব্লগার @zorymory তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এবং ইন্টারনেটে আলোচনার জন্ম দিয়েছে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের