‘ বাংলাদেশে ভোট হতে দেব না ‘, হুঙ্কার হাসিনা পুত্র জয়ের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আওয়ামী লিগ ছাড়া জাতীয় নির্বাচন হবে না। আওয়ামী লিগের ওপরে নিষেধাজ্ঞা থাকলে বাংলাদেশে ভোট হতে দেবেন না। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগে এমনই হুঙ্কার দিলেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা হলে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে দলীয় কর্মীরা। শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার রায় রাজনৈতিকভাবে প্রভাবিত বলে দাবি করেছেন তিনি। তিনি জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত খারাপ রূপ নিতে পারে।

জুলাই গণআন্দোলনের সময় মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। প্রাক্তন প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে হওয়া মামলার রায়দান করবে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল। এই রায় ঘোষণার আগেই হুঙ্কার দিলেন হাসিনা পুত্র।

জয় বলেছেন, রায় কী হবে জানেন না। কিন্তু মাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেবে। তবে ভারতে হাসিনা নিরাপদে রয়েছেন। সেখানে তাঁকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিরাপত্তা দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র জয়ের এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ট্রাইব্যুনাল ‘সম্পূর্ণ স্বচ্ছভাবে’ বিচারের কাজ করছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার অভিযোগ ভিত্তিহীন। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। দলটি মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করতে অস্বীকার করছে। গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ। আওয়ামী লীগ কর্মীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি