ফিলিপাইনে দুর্বল টাইফুন ‘ফাং-ওং’, মৃত্যু চার জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্বল হয়ে পড়েছে ফিলিপাইনের বছরের অন্যতম শক্তিশালী টাইফুন। ফাং ওং ঝড়ের তাণ্ডবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে ফাং ওং- এর দুর্বল হয়ে যাওয়ার পরে ক্ষয়ক্ষতির নিরূপণ শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বড় কোনও ধ্বংসের খবর পাওয়া যায়নি।

এর আগে রবিবার ফাং ওং-এর আঘাত হানার আগেই ১০ লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনে প্রচন্ড বাতাস ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া সৃষ্টি হয়। পূর্বাভাস অনুযায়ী, ফাং ওং এখন তাইওয়ানের উত্তর পূর্ব দিকে সরে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সোমবারও এই ঘূর্ণিঝড়ের প্রভাব বজায় রয়েছে, ঘন্টায় অন্তত ১৩০ থেকে ১৬০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এটি এখনও পর্যন্ত টাইফুন হয়েই রয়ে গিয়েছে। এর ফলে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত সৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়াও বইতে পারে।

ফিলিপাইনে এটিই ছিল এবছরের ২১ তম ঝড়। গত সপ্তাহে টাইফুন কালমায়েগির তান্ডবে ২২৪ জনের মৃত্যু হয়েছিল। ভয়াবহ ঘূর্ণিঝড় ‘কালমায়েগি আঘাত হেনেছিল ফিলিপাইনের মধ্যাঞ্চলে। এই টাইফুন সেবুর সবচেয়ে জনবহুল কেন্দ্রীয় দ্বীপের পুরো শহরগুলিকে প্লাবিত করেছিল।

ফেসবুকে ঘূর্ণিঝড় কালমায়েগি সংক্রান্ত একটি পোস্টে প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্র বলেছিলেন, “সেবুর পরিস্থিতি সত্যিই ভয়াবহ। আমরা ভেবেছিলাম বিপদ ডেকে আনবে প্রবল বাতাস। কিন্তু পরে দেখা যায় আসল সমস্যা জল। ২৮ বছর ধরে আমি এখানে রয়েছি, কোনওদিন এর আগে এমন হয়নি।”   টাইফুন কালমায়েগি ফিলিপাইন দ্বীপপুঞ্জ অতিক্রম করার সময় ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে বাতাস বয়েছে। দমকা হাওয়ার গতি ১৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছিয়েছে। ফিলিপাইনে প্রতি বছর গড়ে কমপক্ষে কুড়িটি ঝড় এবং টাইফুন আঘাত হানে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি