আরব আমিরশাহির বৈদেশিক বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: বাংলায় বিনিয়োগ টানার লক্ষ্যে শুক্রবার আরব আমিরশাহির বৈদেশিক বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ুদির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে বৈঠকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের পাশাপাশি বাংলার সঙ্গে মরু দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বহুজাতিক সংস্থা লুলু গোষ্ঠীর অন্যম শীর্ষ কর্তা আশরাফ আলির সঙ্গে বৈঠকের পরে আরব আমিরশাহির বৈদেশিক বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনায় যথেষ্টই খুশি বাংলার প্রশাসনিক প্রধান।

আগামী ২২ ও ২৩ নভেম্বর বসতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ওই সম্মেলন সফল করতে কোমর কষে ঝাঁপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগ টানতে ১২ দিনের স্পেন ও দুবাই সফরে বেরিয়েছিলেন। কলকাতায় ফেরার আগে শুক্রবার কার্যত ব্যস্ত কর্মসূচি ছিল বাংলার প্রশাসনিক প্রধানের। দুবাইয়ের অন্যতম নামী শিল্পসংস্থা লুলু গোষ্ঠীর শীর্ষ কর্তার সঙ্গে বৈঠকের পাশাপাশি শিল্প সম্মেলনেও হাজির ছিলেন। আর দুই দুই কর্মসূচির ফাঁকেই বৈঠকে বসেছিলেন আরব আমিরশাহির বৈদেশিক বাণিজ্যমন্ত্রীর সঙ্গে।

বৈঠকের পরে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আজকের দিনটি সত্যিই অবিশ্বাস্য। একাধিক ফলপ্রসূ বৈঠক। আরব আমিরশাহির বৈদেশিক বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ুদির সঙ্গে বৈঠক করলাম। আমাদের আলোচনার মূল লক্ষ্য ছিল, আরব আমিরশাহির সঙ্গে বাংলার বাণিজ্যিক সম্পর্কের উন্নতি এবং বাংলা থেকে আরব আমিরশাহিতে রফতানি বৃদ্ধি করা। পশ্চিমবঙ্গ থেকে মোট যত পণ্য রফতানি হয়, তার ১২ শতাংশই যায় আরব আমিরশাহিতে।  দেশের অন্যান্য রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের আর্থিক বৃদ্ধির হার দ্রুততম। ২০২৩-২৪ সালে রাজ্যের জিডিপি-র পরিমাণ হতে চলেছে ২১ হাজার ২০০ কোটি আমেরিকান ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৭ লক্ষ ৫৮ হাজার কোটি টাকার বেশি।’

গত বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সহযোগী দেশ ছিল আরব আমিরশাহি। আগামী ২১ এবং ২২ নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করছে ওই সম্মেলনে আরব আমিরশাহির বৈদেশিক বানিজ্য মন্ত্রীকে যোগ দেওয়ার জন্য আগাম আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের