ফের ছাদনাতলায় অ্যামাজন কর্ণধার জেফ বেজোস, বিয়েতে খরচ মাত্র ৫,০০০ কোটি!

একটি আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, জেফ বেজোস প্রায় ২৪৪ বিলিয়ন ডলারের মালিক। বিশ্বের ১০ জন শীর্ষ বিলিয়নেয়ারের তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন জেফ বেজোস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিয়ে করতে চলেছেন ই-কমার্স অনলাইন প্লাটফর্ম অ্যামাজনের প্রতিষ্ঠাতা তথা বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোস। আগামী ২৮ ডিসেম্বর বাগদত্তা লরেন সানচেজের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি জেফ বেজোস। একটি প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে প্রায় ৬০০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে ৫০৯৭ কোটি টাকা খরচ করবেন জেফ। তবে জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজকে চেনেন? চলুন তাঁর সঙ্গে পরিচয় করা যাক! একটি আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, জেফ বেজোস প্রায় ২৪৪ বিলিয়ন ডলারের মালিক। বিশ্বের ১০ জন শীর্ষ বিলিয়নেয়ারের তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন জেফ বেজোস। মাত্র ২৪ ঘন্টায় তাঁর সম্পদ বেড়েছে ১.৩৯ বিলিয়ন ডলার। তাই অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও ২০২৪ সালের সর্বোচ্চ উপার্জনকারী বিলিয়নেয়ারদের মধ্যে একজন।

জানা গিয়েছে, জেফ বেজোস-সানচেজের বিয়ে হবে কলোরাডোতে। গত বছর ২০২৩ সালে তাঁদের বাগদান সেরেছিলেন। আগামী ২৮ ডিসেম্বর কলোরাডোর অ্যাসপেনে তাঁদের বিবাহ অনুষ্ঠিত হবে। তাঁদের বিয়ের ভ্যেনু করা হয়েছে কেভিন কস্টনারের র‍্যাঞ্চর বিলাসবহুল প্রাসাদে। পাশাপাশি একটি দামি রেস্তোরাঁও তাঁদের বিয়ের দুদিনের জন্যে বাছাই করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের বিয়েতে মোট খরচ হবে ৬০ কোটি ডলার। জেফ বেজোসের হবু স্ত্রী লরেন সানচেজ হলেন এমি পুরস্কার বিজয়ী সাংবাদিক এবং একজন হেলিকপ্টার পাইলট। ৫৫ বছর বয়সী লরেন সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় এবং প্রতিদিন তার বাগদত্তা জেফ বেজোসের সঙ্গে ছবি আপলোড করেন তিনি। গত বছর, তাঁরা একটি ইয়টে বাগদান সেরেছিলেন। সপ্তাহ জুড়ে তাঁদের সেই অনুষ্ঠান চলেছে।

আমেরিকার বাসিন্দা লরেন সানচেজের সোশ্যাল মিডিয়ায় উল্লেখযোগ্য ফ্যান ফলোয়ারও রয়েছে। তাঁর এক একটি ছবিতে অসংখ্য লাইক পড়ে। এছাড়াও তিনি সঞ্চালিকা হিসেবেও কাজ করেছেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোসের সঙ্গে তাঁর অনেক ছবি দৃশ্যমান। জানা গিয়েছে, তাঁদের বিয়েতে বিশ্বের অনেক বড় বড় সেলিব্রিটিরা যোগ দিতে পারেন। এই তালিকায় বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে থাকা বিল গেটস, হলিউড অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জর্ডানের রানিও থাকতে পারেন।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত