চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামীর থেকে স্ত্রী লম্বা ! চুমু খেতে গিয়ে বিপাকে তরুণ, কাণ্ড দেখে অবাক নেটপাড়া

নিজস্ব প্রতিনিধি : আংটি বদল সম্পন্ন।নিয়ম অনুযায়ী এবার চুমু খাওয়ার পালা।কিন্তু চুমু খেতে গিয়ে বিপাকে পড়লেন স্বামী।এদিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে বরের দিকে। কিন্তু কিছুতেই চুমু খেতে পারছেন না বর।কেননা তার স্ত্রী প্রচন্ড লম্বা।উচ্চতায় বেশি হওয়ার কারণে স্ত্রীর ঠোঁট অবধি পৌঁছোতে পারছেন না স্বামী।অবশেষে দারুণ উপায় বের করল স্বামী।টুলের উপর চেপে বসে চুমু খেলেন স্ত্রীকে। স্বামীর এমন কর্মকান্ডে নেটপাড়ায় হাসির রোল।

‘সল্টশেকারফিল্মস’ নামের অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গিয়েছে, সাদা গাউন পরে কনের সাজে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তার হাতে আংটি পরিয়ে দিচ্ছেন এক তরুণ। নিময়মাফিক আংটিবদলের পর নবদম্পতির চুমু খাওয়ার কথা। কিন্তু চুমু খেতে গিয়ে থমকে গেলেন স্বামী। তবে তরুণীর উচ্চতা তার স্বামীর চেয়ে খানিকটা বেশি। তাই স্ত্রীকে আংটি পরিয়েই হাততালি দিলেন তরুণ। এরপর কি করবেন তা আগে থেকেই ভেবে রেখেছিলেন তরুণ।

হাততালি দেওয়ার পর সঙ্গে সঙ্গে একটি ‘ফোল্ডেড’ (মোড়ানো)চেয়ার নিয়ে সেখানে হাজির হন অন্য এক তরুণ।চেয়ারটি খুলে মাটিতে পেতে দেন তিনি।সেই চেয়ারে ওঠার পর স্ত্রীর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেন পাত্র। আর তা দেখেই হসির রোল উঠেছে। ঘটনাটি ঘটেছে সিডনিতে।একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভালবাসায় সবকিছু সম্ভব’। অন্য একজন লিখেছেন, ‘আগে থেকেই চেয়ার ঠিক করে রেখেছিল পাত্র’। তবে নেটপাড়ার একাংশ বরের বুদ্ধির প্রশংসা করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

রাশিয়া থেকে আরও এক মাস জ্বালানি তেল কেনার ছাড় পেল ভারত

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ