স্ত্রীকে নিয়ে মস্করা, সঞ্চালককে চড়

স্ত্রীকে নিয়ে মস্করা করায় সঞ্চালকে সপাটে চড় অভিনেতার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অনভিপ্রেত ঘটনার সাক্ষী রইল অস্কার মঞ্চ। স্ত্রীকে নিয়ে মস্করা করায় সঞ্চালকে সপাটে চড় অভিনেতা উইল স্মিথের।সঞ্চালকের ভূমিকায় ছিলেন কমেডিয়ান ক্রিস রককে। অন্যদিকে উইল স্মিথ ছিলেন আমন্ত্রিত। আচমকাই ক্রিস রক স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে মস্করা করতে শুরু করেন। তিনি বলেন, জাডাকে নাকি GI Jane-এর মতো দেখতে।  মেজাজ হারিয়ে তড়িঘড়ি মঞ্চে উঠে পড়েন উইল স্মিথ। সবাইকে অবাক করে দিয়ে সঞ্চালকের গালে সপাটে চড় কষিয়ে দেন স্মিথ।

মঞ্চ থেকে নেমেও রাগ কমেনি তাঁর।। ক্রিসকে উদ্দেশ্যকে এমন কিছু গালিগালাজও দিতে দেখা যায় তাঁকে ছাপার অযোগ্য। বলতে শোনা যায়, “আমার স্ত্রীর নাম উচ্চারণ থেকে বিরত থাক”। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান আশেপাশে শিল্পীরা।

যে প্রশ্ন সকলকে ভাবিয়ে তুলেছে তা হল এ হেন আচরণ সাজানো, নাকি সত্যি? যদি সাজানো হয় তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একটা অংশ। স্মিথের আচরণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আবার অনেকে মনে করছেন, ক্রিসেরও বুঝেশুনে ঠাট্টা করা উচিত ছিল। অস্কারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তাই সাজানো না সত্যি সেই ধোঁয়াশা রয়েই গিয়েছে। তবে ঘটনা যে চমকপ্রদ তা নিয়ে কোনও সন্দেহ নেই। আরও কিছুদিন এই নিয়ে চর্চা চলবে, সে ব্যাপারে নিশ্চিত সংশ্লিষ্ট মহল। 

 

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক