এক শতাব্দী পর মিসরে পাওয়া গেল আরও এক ফেরাউনের রাজ সমাধি

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রায় এক শতাব্দী পর মিসরে আবিষ্কৃত হল ফেরাউন দ্বিতীয় থুতমোসের রাজ সমাধি। মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, এই সমাধিটি ফেরাউন দ্বিতীয় থুতমোসের।

মিসরের পুরাকীর্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজাদের উপত্যকার(দ্য ভ্যালি অব কিংস)পশ্চিমে মিসরের ১৮তম রাজবংশের ফেরাউন দ্বিতীয় থুতমোসের সমাধি খুঁজে পাওয়া গেছে। ১৯২২ সালে রাজা তুতানখামুনের পর এই প্রথম কোনও রাজ সমাধি আবিষ্কৃত হল। সমাধির ভেতরে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া সামগ্রীর কিছু অংশ, নীল লিপি, হলুদ তারা ও ধর্মীয় লেখাযুক্ত মর্টারের টুকরোও উদ্ধার করা হয়েছে।সেগুলো যত্ন করে তুলে রাখা হয়েছে।

এছাড়াও সমাধির ওপর অ্যালাব্যাস্টার পাত্রে রাজা দ্বিতীয় থুতমোস ও তার স্ত্রী রানি হাতশেপসুতের নাম খোদাই করা ছিল।এটার কারণেই প্রত্নতাত্ত্বিকরা সমাধির পরিচয় জানতে পেরেছেন।

তবে, রাজা দ্বিতীয় থুতমোসের এই সমাধিটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। যেহেতু তার মৃত্যুর কিছুদিন পরই লাগাতার বন্যা হয়েছিল।সেই কারণে সমাধিটির ক্ষতি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।সমাধির বেশিরভাগ দ্রব্য স্থানান্তরিত হয়েছে।এগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি