ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

অনেকেই রাতে শোওয়ার আগে ত্বক পরিচর্যার জন্য এই ক্যাপসুল ব্যবহার করে থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ত্বকের নানা সমস্যা সমাধানে ভিটামিন ই (Vitamin E) এর ব্যবহার অপরিহার্য। চিকিৎসকেরা পরামর্শ দেন ত্বকের নানা সমস্যার সমাধানের জন্য এই ক্যাপসুলের নির্যাস ব্যবহার করতে। অনেকেই রাতে শোওয়ার আগে ত্বক পরিচর্যার (Skin Care) জন্য এই ক্যাপসুল ব্যবহার করে থাকেন।

ভিটামিন ই ক্যাপসুল সাধারণত ফাটিয়ে তার নির্যাস বার করে মুখে মাখা হয়। এতে রয়েছে আলফা টোকোফেরল নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট। যা আমাদের ত্বকে ফ্রি র‍্যাডিকলের হাত থেকে রক্ষা করে। এছাড়াও এতে থাকা উপাদান অ্যান্টি এজিং ক্রিমেও ব্যবহার করা হয়।

যারা ব্রণর সমস্যায় ভুগছেন তাঁদের জন্যও এই ভিটামিন ই খুব ভালো এক ওষুধ। তবে ব্রণের সমস্যায় যারা ভোগেন তাদের ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস সরাসরি মুখে মাখার বদলে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। ভিটামিন ই ক্যাপসুল সূর্যের ক্ষতিকর রশ্মির থেকেও আমাদের ত্বককে রক্ষা করে।

তবে গুণের পাশাপাশি এই ভিটামিন ই ত্বকে সরাসরি ব্যবহারের ফলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয়। ত্বকের কোনও সমস্যা রয়েছে যাঁদের তারা সরাসরি যদি এই ভিটামিন ই ক্যাপসুল ত্বকে ব্যবহার করেন তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই থাকে বেশি। বরং এরকম সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তা ব্যবহার করা উচিত। সেরকম হলে সরাসরি এই ভিটামিন ই ক্যাপসুল মুখে না মেখে বানিয়ে নিতে পারেন ত্বক অনুযায়ী আপনার ফেসপ্যাক (Face Pack)। 

দই, মধু, ভিটামিন ই-র নির্যাস এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিয়ে এটি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ত্বকে ব্রণর দাগ যেমন কমে যাবে তেমনি ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

এছাড়াও পাকা পেঁপে, মধু ও ভিটামিন ই ক্যাপসুল এর নির্যাস এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেস মাস্ক (Face Mask) হিসেবে ব্যবহার করতে পারেন।

ভিটামিন ই ক্যাপসুল এর নির্যাস টি ট্রি অয়েল, ল্যাভেন্ডার অয়েল, নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিয়ে আরও এক ধরনের ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। এই ফেসপ্যাকটি ব্যবহার করলে মুক্তি পাবেন অ্যালার্জির হাত থেকে। 

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌