নতুন বছরে রইল সুস্থ থাকার ৫ টি মন্ত্র!

আজ রাত পোহালেই ২০২৫। বাকি কয়েকটা ঘন্টা। তাই new year resolution-এর মধ্যে যোগ করুন, সারাবছর যাতে আপনার স্বাস্থ্য ভাল থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারাবছর সুস্থ থাকতে চাইলে প্রতিদিনের জীবনশৈলী তে কিছু বদল আনুন। মাঝে মাঝে অনিয়ম হতে পারে, কিন্তু প্রতিদিন নয়! চেষ্টা করতে হবে অনিয়ম কাটিয়ে উঠার। চেষ্টা করতে হবে যাতে বছরের বেশিরভাগ সময়েই স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকা যায়। আজ রাত পোহালেই ২০২৫। বাকি কয়েকটা ঘন্টা। তাই new year resolution-এর মধ্যে যোগ করুন, সারাবছর যাতে আপনার স্বাস্থ্য ভাল থাকে। এক্ষেত্রে কী কী করণীয় জেনে নিন-

সুস্থ জীবনযাপন করতে হলে সবার আগে প্রতিদিন শরীরচর্চার অভ্যাস করুন। জিমে নয়, বাড়িতেই বিভিন্ন যোগাসন এবং ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন। দিনের শুরুটা শরীরচর্চা দিয়ে করুন। তাহলে সারাদিন আপনার শরীরের পাশাপাশি মনটাও তরতাজা থাকবে।

প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমোন। বিশেষ করে প্রতিটি মানুষেরও রাতে গভীর ঘুমের প্রয়োজন। থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। তাই রাত জাগার অভ্যাস ত্যাগ করুন। রাতের ঘুম দিনে কখনই পূরণ করা যাবেনা। তাই রাত জাগবেন না। এমনকী রাতে ঠিক ভাবে না ঘুমোলেও একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

সুস্থ থাকতে চাইলে খাওয়া দাওয়ার দিকেও নজর রাখতে হবে। ইচ্ছেমতো খাবার অবশ্যই খেতে পারেন। কিন্তু নিয়মিত অস্বাস্থ্যকর খাবার খেলে শরীর খারাপ হবে। তাই যতটা সম্ভব বাইরের খাবার, তেল মসলাযুক্ত খাবার, ভাজাভুজি খাবার এড়িয়ে চলুন। এমন খাবার খাবেন, যাতে সহজে হজম হয়। পারলে দিনে একবার মেডিটেশন করুন, অনেকরকমে সমস্যা থেকে মুক্তি পাবেন। তাই দিনের অন্তত ১৫ মিনিট আপনার মন, মেজাজ শান্ত রাখার চেষ্টা করুন মেডিটেশনের মাধ্যমে।

সুস্থ জীবনযাপন করতে চাইলে নিজের প্রতি যত্নশীল হওয়া খুবই দরকার। নিজের স্বাস্থ্যের পাশাপাশি ত্বক পরিচর্যার দিকেও নজর দিন। খুব পরিশ্রমের পর ক্লান্ত থাকলে একটু ত্বক, চুল পরিচর্যা করলে মন ভাল থাকবে।

সবশেষে একটা কথা না বললেই নয়, সুস্থ থাকতে হলে প্রতিদিন সঠিক পরিমাণে জল খান। শরীরে জলের ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন হলে একাধিক শারীরিক সমস্যার সৃষ্টি হবে। তাই নির্দিষ্ট পরিমাণে জল খান, থাকে হজমশক্তি ভাল থাকবে।

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান