ঘরে এসি লাগিয়েছেন ? নিয়ম না মানলেই বিস্ফোরণ!

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রবল কাঠফাটা গরমে দম বেরিয়ে যাবার জোগাড়। ঘরেও শান্তি নেই, আর বাইরে গেলে তো ভয়ানক তাপপ্রবাহে ঝলসে যাওয়া। এমতবস্থায় অনেকে ঘরে ‘এসি’ লাগিয়ে নিশ্চিন্তে শীতের আমেজ উপভোগ করছেন।যারা ‘এসি’ সম্পর্কে জানেন তাঁদের ধারণা থাকলেও, অনেকে এমন আছেন যাঁদের বিন্দুমাত্র জানা নেই ‘এসি’র যত্নে কি করা উচিত।কিভাবেই বা এসি সার্ভেসিং করতে হয়! তবে সতর্ক হন! নইলে এসি থেকে দুর্ঘটনা ঘটে মারাত্মক বিপদ হতে পারে।

আপনি কি জানেন বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার ও দিকনির্দেশনা মেনে সেগুলো অপারেট করতে হয় ? বিশেষজ্ঞদের মতে, বেশ কয়েকটি কারণে এসি বিস্ফোরিত হতে পারে।

রেফ্রিজারেন্ট লিক : এসি বিস্ফোরণের প্রাথমিক কারণ হল রেফ্রিজারেন্ট লিক। বাতাসকে শীতল করার জন্য এসিতে উচ্চ চাপে রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয়। যদি রেফ্রিজারেন্টে লিক হয়, তবে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কিছু কিছু রেফ্রিজারেন্ট স্ফুলিঙ্গের সংস্পর্শে এলে আগুন ধরে যেতে পারে। এর ফলে বিস্ফোরণ ঘটতে পারে।

ময়লা : সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণেও এসির বিস্ফোরণ ঘটতে পারে। এসির নিয়মিত যত্ন বা পরিষ্কার না করলে ময়লা জমে বিভিন্ন ত্রুটি দেখা দিতে পারে। যা এসি চলতে বাধা সৃষ্টি করতে পারে এবং ফলে এসি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি বাড়তে পারে।

দীর্ঘ সময় :  কিছু এসি দীর্ঘ সময় চালালে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো অতিরিক্ত গরম হতে পারে, যার ফলে বিস্ফোরণও ঘটতে পারে।

ভোল্টেজের ওঠানামা : ভোল্টেজের ওঠানামার কারণে এসির বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ত্রুটি দেখা দিতে পারে এবং এর ফলে এসির সমস্যা হতে পারে।

সঠিক আকার :  রুমের আকৃতি অনুযায়ী সঠিক ক্ষমতার এসি ব্যবহার না করলেই ভয়ানক বিপদ।

এছাড়াও অনেক সময় উইন্ডো এসির সামনে জানালা বা দরজার পর্দা চলে এলে বাতাস চলাচলে বাধা পায়।ফলে এসি গরম হয়ে যেতে পারে। আবার অনেকদিন এসির সার্ভিসিং না করালেও এই বিপত্তি ঘটতে পারে।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!