আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

নিজস্ব প্রতিনিধি: জীবনে ভাল খারাপ সময় আসে। চলার পথে উত্থান-পতন সঙ্গী হয়। আজ ভাল কিছু হলে, কাল খারাপ কিছু হতেই পারে। কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়। জীবনে কিছু সময় আসে যখন কঠিন পরিশ্রম করলেও সফলতা আসে না। কর্মক্ষেত্রে বাধা আসে, অথবা ব্যবসায় ক্রমাগত লোকসান হতে থাকে। এই পরিস্থিতিতে মানুষ প্রায়শই নিজেদেরকে সন্দেহ করতে শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু কিছু সময়ে এই বাধা সমস্যা নয়, গুরুত্বপূর্ণ পরিবর্তনের লক্ষণ। গ্রহের গতিবিধি ও শক্তির পরিবর্তন জীবনে নতুন রাস্তা খুলে দেয়। 

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন গ্রহগুলি তাদের অবস্থান পরিবর্তন করে, তখন সেগুলি আমাদের কাজ এবং সিদ্ধান্তের উপর সরাসরি প্রভাব ফেলে। কখনও কখনও এই পরিবর্তনগুলি প্রথমে প্রতিবন্ধকতা হিসাবে দেখা দেয়।যেমন, হঠাৎ করে একটি প্রকল্পে বাধা, প্রত্যাখ্যাত হওয়া, ব্যবসায় ক্রমাগত লোকসান। এই ধরনের সকল ইঙ্গিত বোঝায় এই পথটি সঠিক নয়।

কোনও কাজে অক্লান্ত পরিশ্রম করেও যখন কোনো ফল মেলে না। বার বার ব্যর্থ হন, তখন এটা শুধু দুর্ভাগ্য নয়। এর অর্থ ইউনিভার্স আপনাকে ভিন্ন পথে চলতে বলছেন। এই পথ পরিবর্তন করে অনেকে লাভবান হয়েছেন।

অনেক সময় কোনও কাজে আগ্রহ হারিয়ে ফেলেন অনেকে। একসময় যে কাজ মন দিয়ে করতেন, সেই কাজ করতে এখন আর ভাল লাগে না। এটার অর্থ শুধু ক্লান্তি বা একঘেয়েমি নয়। নতুন কিছু শেখার বা করার সময় এসেছে। 

কর্মক্ষেত্র বা ব্যবসায়িক অংশীদারিত্বে অনেক সময়ে বাধা আসে। সহকর্মীদের থেকে দূরত্ব বেড়ে যায়। হঠাৎ করে মতবিরোধ বেড়ে যেতে পারে। জ্যোতিষশাস্ত্রে, এটিকে একটি পুরোনো চক্রের সমাপ্তি হিসেবে দেখা হয়। পুরোনো সম্পর্কের অবসান ঘটলে আপনার জীবনে নতুন সুযোগ এবং মানুষের আগমন ঘটবে। শনি, রাহু এবং কেতুর মতো গ্রহগুলি তাদের অবস্থান পরিবর্তন করে, তখন সেগুলি আমাদের কর্মজীবন এবং আর্থিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলতে পারে।
জীবনে আসা সকল পরিবর্তনকে মেনে নিতে পারলেই স্বাভাবিকভাবে চলাফেরা করা যায়। কখনও কোনও লক্ষণ দেখতে পারলে আতঙ্কিত হবে না । বোঝার চেষ্টা করতে হবে। মানুষ যখন মনে করছে সব শেষ। তখন জ্যোতিষশাস্ত্র বলে নতুনের শুরু হচ্ছে। 
Published by:

Share Link:

More Releted News:

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

বৃষ্টির দিনে পার্টনারের সাথে দূরত্ব কমাতে এই ৫ কাজ করলেই কেল্লাফতে!

সাদা পোশাকে কাদার দাগ? সহজ ঘরোয়া টোটকাতেই মিলবে সমাধান

বুদ্ধ পূর্ণিমায় ভুলেও এই কাজগুলি করবেন না, চরম বিপদ ঘনিয়ে আসবে

বুদ্ধ পূর্ণিমায় গরিব-দুঃখীদের খাবার-পোশাক দান করা কেন উপকারী?

রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ