লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্তে পলাশের আগুনরঙা শোভা উপভোগ করতে চাইলে বাঁকুড়া হতে পারে একেবারে আদর্শ গন্তব্য। শীত বিদায় নিতেই জেলার সর্বত্র ফুটে ওঠে লাল পলাশ ফুল, যা গ্রামবাংলা, জঙ্গল আর পাহাড়ঘেরা প্রকৃতিকে করে তোলে আরও রঙিন ও প্রাণবন্ত। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে এই সময়টা আলাদা আকর্ষণের। বসন্তে বাঁকুড়ার কোন কোন জায়গায় পলাশের সৌন্দর্য সবচেয়ে মনভরে উপভোগ করা যায়, তা জেনে নেওয়াই যাক।

জঙ্গলঘেরা নিরিবিলি পরিবেশে অবস্থিত তালবেড়িয়া জলাধার অনেকের কাছেই বাঁকুড়ার অন্যতম সুন্দর ড্যাম হিসেবে পরিচিত। বসন্তকালে চারপাশে ফুটে ওঠা লাল পলাশের সঙ্গে নীল জলের মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য দৃশ্য। পাখির কোলাহল, শান্ত প্রকৃতি আর পলাশের উজ্জ্বল রঙ-সব মিলিয়ে পলাশ দেখতে বাঁকুড়ায় এলে তালবেড়িয়া জলাধার নিঃসন্দেহে একটি আদর্শ ঠিকানা।

আরও পড়ুন: শিশুকে নিয়ে পাহাড় ভ্রমণ? খুদের ব্যাগ গোছানোর সময় এই ৫ টি বিষয় মাথায় রাখুন

বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় অবস্থিত বরদি পাহাড়ও বসন্তে পলাশ দেখার জন্য বিশেষভাবে পরিচিত। এই সময় গোটা পাহাড়ি অঞ্চল লাল পলাশে ঢেকে যায়। সবুজ জঙ্গলের বুক চিরে ছড়িয়ে থাকা আগুনরঙা পলাশ ফুল পাহাড়ের সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে। প্রকৃতির এই রূপ পর্যটকদের জন্য নিঃসন্দেহে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।

জেলার একেবারে কেন্দ্রে অবস্থিত শুশুনিয়া পাহাড় বসন্ত এলেই নতুন রূপে ধরা দেয়। পলাশ ফুলের জন্য সুপরিচিত এই পাহাড়ের ঢাল লাল পলাশে ঢেকে যায়, যা চারপাশের সবুজ জঙ্গলের সঙ্গে মিশে তৈরি করে এক মোহময় দৃশ্য। বসন্তে প্রকৃতির রঙিন সৌন্দর্য দেখতে চাইলে শুশুনিয়া পাহাড় পর্যটকদের তালিকায় অবশ্যই থাকা উচিত।

গঙ্গাজলঘাটি অঞ্চলের মনোরম প্রাকৃতিক স্থান গাংদুয়া জলাধারও বসন্তকালে হয়ে ওঠে বাড়তি আকর্ষণের কেন্দ্র। জলাধারের দিকে যাওয়ার পথটাই এই সময় আলাদা করে নজর কাড়ে-রাস্তার দু’ধারে সারি সারি পলাশ গাছ লাল রঙে ঢেকে দেয় পুরো এলাকা। জল, জঙ্গল আর পলাশ ফুলের সমন্বয়ে এখানে তৈরি হয় এক অসাধারণ দৃশ্য, যা প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ না করে পারে না।

আসলে বসন্তে বাঁকুড়া জেলার প্রায় সর্বত্রই চোখে পড়ে পলাশ ফুলের রঙিন উপস্থিতি। গ্রামবাংলার পথঘাট, মাঠের ধারে কিংবা জঙ্গলের প্রান্তে দাঁড়িয়ে থাকা গাছগুলি লাল পলাশে রাঙিয়ে তোলে পুরো পরিবেশ। সবুজ প্রকৃতির বুকে আগুনরঙা পলাশের ছোঁয়ায় বসন্তে বাঁকুড়া যেন নতুন করে সাজে, নতুন রূপে ধরা দেয়।

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘আমার ছবির বিকৃতি বন্ধ করুন’, ‘ডিপফেক’-এর বিরুদ্ধে আইনি হুঁশিয়ারি ম্রুণালের

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ