শিশুকে নিয়ে পাহাড় ভ্রমণ? খুদের ব্যাগ গোছানোর সময় এই ৫ টি বিষয় মাথায় রাখুন

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালে ছোট শিশুকে নিয়ে ঘুরতে যাওয়ার ভাবনাটা যেমন আনন্দের, তেমনই বাড়তি দায়িত্বের। এক বছরের শিশু নিজের ঠান্ডা লাগা, গরম লাগা বা অস্বস্তি ঠিকভাবে জানাতে পারে না। তাই ভ্রমণ যেন তার জন্য নিরাপদ, আরামদায়ক ও ঝামেলাহীন হয়, সেজন্য আগেভাগে সঠিক প্রস্তুতি নেওয়াই সবচেয়ে জরুরি। চলুন দেখে নেওয়া যাক, শীতের সফরে শিশুর ব্যাগে কী কী রাখলে নিশ্চিন্তে ভ্রমণ করা যায়।

গরম পোশাক
এক বছরের শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও পুরোপুরি শক্ত নয় তাই ঠান্ডা লাগার ঝুঁকি বেশি ফুলহাতা সুতির জামা উলের সোয়েটার বা জ্যাকেট গরম টুপি, মোজা ও গ্লাভস অবশ্যই রাখুন। পোশাকে লেয়ারিং করুন। ভেতরে হালকা, উপরে উষ্ণ। এতে প্রয়োজন অনুযায়ী পোশাক খুলে বা পড়ানো সহজ হবে। অন্তত একটি অতিরিক্ত পোশাকের সেট রাখা ভুলবেন না।

আরও পড়ুন: সুস্থ থাকতে রোজকার ডায়েটে থাকুক বিনস, পুষ্টিগুণে ভরপুর এই সবজি কেন খাবেন?

কম্বল ও স্লিপিং কভার
হালকা কিন্তু গরম একটি কম্বল খুব দরকারি, ট্রেন গাড়ি বা ফ্লাইটে ঘুমের সময় শিশুর শরীর গরম রাখতে কাজে আসবে। স্ট্রলার ব্যবহার করলে স্লিপিং কভার বা ফুটমাফ ঠান্ডা বাতাস থেকে বাড়তি সুরক্ষা দেবে।

খাবার ও জল
শিশুর খাবার অবশ্যই সঙ্গে রাখুন। ফর্মুলা মিল্ক, দুধের বোতল ঘরে বানানো খাবার গরম জল রাখার জন্য থার্মোস অপরিহার্য।

ত্বক ও স্বাস্থ্য সুরক্ষা
শীতে শিশুর ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। ভালো মানের ময়েশ্চারাইজার, লিপ বাম ও ডায়াপার র‍্যাশ ক্রিম সঙ্গে রাখুন। নাক বন্ধ হলে স্যালাইন ড্রপ কাজে আসে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে দেওয়া ওষুধ, থার্মোমিটারও ব্যাগে রাখাই ভালো। ওয়েট ওয়াইপস, টিস্যু, চেঞ্জিং ম্যাট এবং হ্যান্ড স্যানিটাইজার রাখুন।

এছাড়াও শিশু যা যা পছন্দ করে সেই জিনিসগুলো সঙ্গে রাখুন।শিশুর প্রিয় খেলনা, কম্বল বা প্যাসিফায়ার নতুন জায়গায় তাকে শান্ত রাখতে সাহায্য করে। শীত হলেও সানস্ক্রিন নিতে ভুলবেন না। কারণ শীতের রোদও শিশুর ত্বকের ক্ষতি করতে পারে।

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের