সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ২৩ জানুয়ারী দুটি প্রধান গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করছে। বুধ শ্রাবণ নক্ষত্রে প্রবেশ করবে, আর চন্দ্র মীন রাশিতে গোচর করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর দিন থেকে শুরু হচ্ছে বসন্ত পঞ্চমী। হিন্দুধর্মে বসন্ত পঞ্চমীর একটি বিশেষ স্থান রয়েছে। এই দিনটি মুলত জ্ঞান ও প্রজ্ঞার দেবী দেবী সরস্বতীকে উৎসর্গী করা হয়। বিশ্বাস করা হয় যে, বাগ দেবীর আরাধনা চিন্তাভাবনা, বোধগম্যতা বৃদ্ধি করে। পড়াশোনায় মনোযোগ বাড়ায় ও জীবনে ইতিবাচকতা আনে। এই দিনটি স্কুল-কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্যে গুরুত্বপূর্ণ দিন। এদিন শিশুর হাতেখড়িও হয়। অর্থাৎ পড়াশোনার জগতে প্রবেশ করে। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৬ সালের বসন্ত পঞ্চমী ২৩ জানুয়ারী পড়েছে এবং এই দিনে গ্রহের গতিবিধি তাৎপর্যপূর্ণ হবে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ২৩ জানুয়ারী দুটি প্রধান গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করছে। বুধ শ্রাবণ নক্ষত্রে প্রবেশ করবে, আর চন্দ্র মীন রাশিতে গোচর করবে। গ্রহের এই পরিবর্তনগুলি কিছু রাশির জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। আসুন জেনে নেওয়া যাক এই বসন্ত পঞ্চমী তে কোন কোন রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ যাবে..

মেষ: এই সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। আপনি সাহসের সঙ্গে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা তহবিল সুরক্ষিত হবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন হবে। আপনি বিশেষ কারও কাছে খোলামেলাভাবে কথা বলার সুযোগ পাবেন। যা আপনার মনকে হালকা করবে।

কর্কট: বসন্ত পঞ্চমী কর্কট রাশির জাতক- জাতিকাদের জীবনে স্থিতিশীলতা আসবে। তারা তাদের লক্ষ্যের দিকে আরও বেশি মনোযোগী হবেন। পুরনো বন্ধুর সঙ্গে কথোপকথনে আপনার মানসিক চাপ কমবে। আজ অবিবাহিত জাতক-জাতিকারা বিয়ের প্রস্তাব পাবেন। এটি মানসিক ভারসাম্য এবং সঠিক পথে অগ্রগতির সময়।

মীন: এই গ্রহের গতি মীন রাশির জন্য শুভ ফলাফল বয়ে আনবে। আপনি আগের চেয়ে আপনার স্বপ্ন এবং লক্ষ্যের উপর বেশি মনোযোগ দেবেন। সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনার প্রেম জীবন শক্তিশালী হবে এবং সম্পর্ক মধুর থাকবে। এই সময়ে স্বাস্থ্যের ভাল থাকবে। তদুপরি, ২৩ জানুয়ারি ভালো বিনিয়োগের সুযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে লাভবান হবে।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর