অসমের এই কুখ্যাত লঙ্কা থেকে সাবধান!

উত্তর ভারতেই মূলত এই লঙ্কার চাষ। যা অসম ও নাগাল্যান্ডের বিভিন্ন খাবার রান্নার এক প্রধান উপকরণ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভূত জলোকিয়া বা ভুটান পিপার হল বিশ্বের সবচেয়ে মশলাদার। যেকোনো রান্নায় ব্যবহারের জন্য এই উপকরণ যথেষ্ট। স্থান বিশেষে এই বিশেষ ধরণের লঙ্কাকে বিশেষ নামেও দাকা হয়। কোথাও এর নাম আবার ‘ঘোস্ট পিপার’। উত্তর ভারতেই মূলত এই লঙ্কার চাষ। যা অসম ও নাগাল্যান্ডের বিভিন্ন খাবার রান্নার এক প্রধান উপকরণ। চাটনি, আচার, ও আসামি নানা খাবার বানাতে এই লঙ্কা অর্থাৎ ভূত জলোকিয়া গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়। এই ভূত জলোকিয়া আবার নানা প্রকারের পাওয়া যায়। যেমন পিচ ঘোস্ট পিপার, ইয়েল ঘোস্ট পিপার, পার্পল ঘোস্ট পিপার, চকোলেট ঘোস্ট পিপার ইত্যাদি। কিন্তু এসবকিছুর মধ্যে উল্লেখযোগ্য যা তা হল রেড ভূত জলোকিয়া। বাজারে এর চাহিদাই সবথেকে বেশি। 

২০০৭ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে লঙ্কার মধ্যে সবথীক ঝাল হিসাবে রেকর্ড তৈরি করে এই ভূত জলোকিয়া। আপনি জানলে অবাক হবেন যে বাজারচলতি লঙ্কার তুলনায় ভূত জলোকিয়া অত্যন্ত ঝাল। শুধু তাই নয় এই লঙ্কার ব্যবহার করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করা দরকার। হাতে গ্লাভস পরা উচিত এই ভূত জলোকিয়া ব্যবহারের সময়। শুধু তাই নয় স্বাদের খেত্রেও এক অদ্ভূত ব্যাপার রয়েছে। এই লঙ্কা দিয়ে বানানো খাবার খাওয়ার সময় বা এই লঙ্কা খাওয়ার সময় প্রথমে ঝাল লাগে না। কাজ শুরু হয় ৪০-৫০ সেকেন্ড পরে। প্রথমে খাওয়ার সময় বেশ মিষ্টি লাগলেও কিছুক্ষন পর এমন জাহ্ল লাগতে শুরু করে যে তৎক্ষণাৎ আপনার মিষ্টি কিছু বা জল খাওয়ার দরকার পড়বে। 

অতি-মশলাদার হওয়ার কারণে ভূত জোলোকিয়ার সরাসরি ব্যবহার এড়ানো উচিত। এটির সামান্য ব্যবহার করলেও আপনার অত্যধিক ঝাল লাগতে পারে। ভুত মরিচ একমাত্র তাই ব্যবহার করা যেতে পারে তরকারিকে মশলাদার করতে এবং এর থেকে টক ঝাল মিষ্টি আচার তৈরি করতে। কেউ কেউ আবার চাইলে এটি গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। অনেকেই হয়ত জানেন না যে আত্মরক্ষার জন্য বাজারচলতি পিপার স্প্রে তৈরিতে ভূতের মরিচ ব্যবহার করা হয়। উত্তর-পূর্ব রাজ্যের লোকেরা, বন্য প্রাণীদের তাদের কুঁড়েঘর থেকে দূরে রাখতে এই মরিচ ব্যবহার করে। মাথায় রাখবেন যেকোনও কিছু বানাতেই এটির খুব অল্প পরিমাণ ব্যবহার করবেন তাই। 

তবে জতই ঝাল হোক না কেন এতে রয়েছে বহু স্বাস্থ্যকরি উপাদানও। ভূত জোলোকিয়া থেকে সাইনাস রোগীদের রোগ দূর করতে সাহায্য করে। এছাড়াও মাইগ্রেন এবং ক্রমাগত মাথাব্যথা থেকে মুক্তি দিতেও ভীষণভাবে উপকারি। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মানবদেহের অভ্যন্তরে ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং আমাদের অসুস্থ হওয়া থেকেও রক্ষা করে। মেটাবলিজমকে ত্বরান্বিত করে ও এটি ওজন কমানোর জন্য দুর্দান্ত করে তোলে। তবে এটি খুব বেশি খেলে পেটের সমস্যা এবং ডায়রিয়া হতে পারে। তাই এটির সামান্য ব্যবহার করুন।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত