বর্ষায় রোগের প্রাদুর্ভাব, দূরে রাখবে পেঁপে পাতার রস

এই মরশুমে নানা রোগ ব্যাধি থেকে দূরে থাকতে ভরসা রাখুন পেঁপে পাতায়। জেনে এই পাতার গুণাবলী-

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় বলে ‘বৃক্ষ তোমার নাম কি? ফলেন পরিচয়তে’ আর তা একপ্রকার সত্যিই খাটে পেঁপে গাছের ক্ষেত্রে। এর ফল, ফলের খোসা এমনকি পেঁপে গাছের পাতা সবটাই স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারি। ত্বক ও স্বাস্থ্যের জন্য পাকা পেঁপে ও তার খোসা বিশেষ উপকার দেয়। অন্যদিকে পেঁপে পাতার রস বর্ষায় অনেক রোগ থেকে রক্ষা করে আমাদের। এই মরশুমে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মত রোগের প্রাদুর্ভাব আমাদের বেশ ভীত করে। এমন অবস্থায় এই মরশুমে নানা রোগ ব্যাধি থেকে দূরে থাকতে ভরসা রাখুন পেঁপে পাতায়। জেনে এই পাতার গুণাবলী-

ডেঙ্গু হলে অনেকেই পেঁপে পাতা খান। কারণ এই পাতা দেঙ্গু রোগীর জন্য বিশেষ উপকারি। ডেঙ্গু হলে পেঁপে পাতার রস খেলে প্লেটলেটের সংখ্যা বাড়ে। রোগী শরীরে শক্তিও পায়।  

তবে পেঁপে পাতা খেতে বেশ তেঁতো। এই পাতা নিয়মিত খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু স্বাদে তেঁতো হওয়ার ফলে এই পাতার রস খেতে বেশ অসুবিধা হয়। সেক্ষেত্রে পেঁপে পাতার রসে এক চামচ মধু কিংবা অন্য কোনও ফলের রস মিশিয়ে নিলে স্বাদে কিছুটা হলেও তফাত আসবে। 

ডায়াবেটিক রোগীদের জন্য পেঁপে পাতার রস বিশেষ উপকারী পেঁপে পাতার রস পান করলে রক্তে শর্করার মাত্রা কমে। গবেষণা বলছে পেঁপে পাতার রস পান করলে রক্তে শর্করার মাত্রা কমে ও লিপিডের মাত্রা বাড়ে। 

পেঁপে পাতায় রয়েছে প্যাপাইন, কাইমোপ্যাপাইন, অ্যামাইলেজের মতো উৎসেচক। তাই প্রতিদিন এক কাপ করে পেঁপে পাতার রস পান করলে পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন।  নিয়মিত পেঁপে পাতার রস পান করলে তা হজম শক্তি ভালো রাখে।  

ক্যান্সার রোগীদের জন্যও পেঁপে পাতার রস বিশেষ উপকারী। গবেষণা বলছে পেঁপে পাতার রস খাওয়ার অভ্যাস থাকলে তা শরীরে কোনও টিউমার হওয়াকে রোধ করে। এছাড়াও পেঁপেতে থাকা উপাদান শরীরে ক্যান্সারের কোষের বৃদ্ধিকে প্রতিরোধ করে।

তবে হ্যাঁ পেঁপে পাতার রস পান করার মাধ্যমে আপনি যদি উপকার পেতে চান তা অবশ্যই শরীরের জন্য উপকারি হবে। তবে তার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিত হন যে এই পেঁপে পাতার রস আপনার স্বাস্থ্যে ব্যাতিক্রমীভাবে কোনও প্রভাব ফেলবে না।  

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত