আর হতাশা নয়, এই সাতটি জিনিস খেলে পুরুষদের যৌন জীবন উন্নত হয়

ভালো যৌন জীবনের জন্য দায়ী হল টেস্টোস্টেরন, যা হল পুরুষদের মধ্যে পাওয়া একটি যৌন হরমোন। এই হরমোন অবশ্য যৌন উত্তেজনাই তৈরি করে না

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালো যৌন জীবনের জন্য দায়ী হল টেস্টোস্টেরন, যা হল পুরুষদের মধ্যে পাওয়া একটি যৌন হরমোন। এই হরমোন অবশ্য যৌন উত্তেজনাই তৈরি করে না, পাশাপাশি দেহের উর্বরতা, হাড় ও পেশীর স্বাস্থ্যের জন্যও খুব গুরুত্বপূর্ণ। তবে মানুষের শরীরের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই টেস্টোস্টেরন নিঃসরণের মাত্রাও কমে যায়। যদিও কয়েক ধরণের চিকিৎসা এবং খারাপ জীবনযাপণ এর জন্য দায়ী হতে পারে। তবে ভয়ের কোনও কারণ নেই, যদিও চিকিৎসকরা জানাচ্ছেন নির্দিষ্ট কিছু খাবার শরীরে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণের মাত্রা বাড়াতে সাহায্য করে। আসুন আজ সেই খাবারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

টুনা মাছ-

টুনা মাছে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন-ডি। এটি শরীরে টেস্টোস্টেরন উৎপাদনের জন্য প্রয়োজনীয় সাহায্য় করে। আবার টুনা মাছ হার্টের জন্যও খুব ভালো। এই মাছে রয়েছে প্রচুর পরিমান প্রোটিন ও খুব কম ক্যালোরি। যা প্রাকৃতিক উপায়ে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে। টুনা ছাড়াও সালমন, সার্ডিন ও শেল মাছ টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে প্রভুত সাহায্য করে। সপ্তাহে ২-৩ দিন খেতেই পারেন, তাহলে যৌন ক্ষমতা বাড়বে।

ডিমের কুসুম-

ডিমের কুসুমে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন-ডি। ডিমের সাদা অংশের থেকে কুসুমে বেশি পুষ্টি পাওয়া যায়। যদিও এটি কিছুটা কলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। তবে চিকিৎসকরা বলছেন, যদি আপনার কোলেস্টেরলের সমস্য়া না থাকে তবে আপনি প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন।

মটরশুটি ও শিম-

যখনই পুরুষের হরমোনের সমস্যা সংক্রান্ত কোনও বিষয় সামনে আসে তখনই সমাধানের জন্য শিমের নাম উল্লেখ করেন বড়রা। পুরুশদের জন্য শিম ও মটরশুটি খুবই উপকারী। যা শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এছাড়া ছোলা, মসুর ডাল, বেকড মটরশুটি সবেতেই জিঙ্কের মাত্রা বেশি থাকায় টেস্টোস্টেরনের বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি ফাইবার ও প্রোটিনও প্রচুর পরিমানে থাকে। ফলে এগুলি হৃদরোগের সমস্যাও দূর করে।

আদা-

বহু যুগ ধরেই আদা মহোষৌধী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক গবেষণা বলছে আদা পুরুষের উর্বরতা বৃদ্ধি করতে প্রভুত সাহায্য করে। তিন মাস ধরে আদা নিয়মিত খেলে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা ১৭.৭ শতাংশ বৃদ্ধি করে। পাশাপাশি আদা শক্রাণুর মানও উন্নত করে।

ডালিম-

ডালিমের উর্বরতা এবং যৌন ক্ষমতা বৃদ্ধির ক্ষমতা গবেষণায় প্রমানিত। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে ডালিম পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা ভালোই বৃদ্ধি করতে সক্ষম। বিশেষ করে ডালিমের রস পুরুষদের হরমোনে ভালে কার্যকর। পাশাপাশি এটি রক্তচাপ ঠিক রাখতেও সাহায্য করে।

কম চর্বিযুক্ত দুধ-

দুধ একদিকে যেমন প্রোটিন ও ক্যালসিয়ামের একটি বড় উৎস। অন্যদিকে পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতেও সাহায্য করে। তবে ভিটামিন-ডি যুক্ত দুধ খেতে হবে। কম চর্বিযুক্ত স্কিম দুধ একটি ভালো বিকল্প হতে পারে এক্ষেত্রে।

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…