এই মুহূর্তে

সাবধান! শীতে এইসব জিনিস ধরলেই হাত ধুয়ে ফেলুন, না হলে বিপদ

নিজস্ব প্রতিনিধি : শীতকালে রোগ সংক্রমণ থেকে দূরে থাকতে চাইলে বিশেষ নজর দিতে হয় শরীরের দিকে। প্রতিদিন বহু জিনিসের সংস্পর্শে আসতে হয় সাধারণ মানুষকে। কিন্তু কিছু জিনিস আছে, যেগুলি স্পর্শ করার পর হাত ধোয়া বাধ্যতামূলক। না হলে ক্ষতিকর ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ক্ষতিকর ভাইরাস থেকে দূরে থাকতে হাত ধোয়া বা স্যানিটাইজ করতে হবে।

ধারে কাছে লুকিয়ে রয়েছে সেই সকল বস্তু, যেগুলোতে লুকিয়ে থাকে জীবাণু। তারমধ্যে অন্যতম দরজার নব। বাড়ি থেকে বের হওয়ার সময় বা ঢোকার সময় দরজার নব ধরতেই হয়। প্রতিদিন একটি দরজার নবে বহু মানুষের স্পর্শ লাগে। ফলে বিভিন্ন রকম সংক্রামক থাকে সেখানে। তাই দরজার নব ধরার পরে যত দ্রুত সম্ভব হাত ধুয়ে নিতে হবে।

বহু হাত ঘুরে আসে টাকা। ফলে টাকার মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। বর্তমান সময়ের ডিজিটাল লেনদেন চালু হলেও, অনেকেই টাকা দেওয়া নেওয়া করেন। ফলে টাকায় হাত দেওয়ার পরে হাত স্যানিটাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোথাও গেলে, বা যানবাহনের হাতল অনেক সময় ধরতে হয়। সেখানে ও লুকিয়ে থাকে হাজারো জীবাণু। বহু মানুষ সেখানে স্পর্শ করেন। ফলে রোগ থেকে দূরে থাকতে চাইলে হাত স্যানিটেশন করা বাধ্যতামূলক।

বাড়ি বা অফিসের সুইচ বোর্ডেও লুকিয়ে থাকে জীবাণু। দিনের মধ্যে বহু মানুষের হাত দেন সেখানে। গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত পরিষ্কার না করা হলে সুইচ বোর্ড গুলোতে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। ফলে নিয়ম মেনে সুইচ বোর্ড পরিষ্কার করতে হবে।

বাড়ির পোষ্যের মধ্যেও লুকিয়ে থাকে ব্যাকটেরিয়া। অনেকেই বাড়ির পোষ্যের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। পোষ্যের মধ্য থেকে আপনার মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৬ জানুয়ারিতে রান্নাঘরেই তেরঙার জাদু, ঘরেই বানান ৭ রঙিন দেশাত্মবোধক পদ

চশমা দীর্ঘদিন ঝকঝকে ও ব্যবহারযোগ্য রাখতে খেয়াল রাখুন এই বিষয়গুলি

বয়স্ক বাবা-মাকে নিয়ে পাহাড়ে যাবেন? সঙ্গে রাখতে ভুলবেন না প্রয়োজনীয় এই জিনিসগুলি

সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

দেবীর আশীর্বাদ পেতে সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ

পড়াশোনায় মন নেই শিশুর?  বিশেষ পুজো করলেই মিলবে আশীর্বাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ