কাঞ্চনজঙ্ঘা আর সবুজের মাখামাখি, চেনা দার্জিলিং ছেড়ে এবার চলুন অফবিট ধাঁয়াটার

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড় মানেই কি শুধু চেনা ভিড় আর পরিচিত নাম? যদি সত্যিই পাহাড়ের নীরবতা, কুয়াশার ছোঁয়া আর প্রকৃতির একেবারে কাছাকাছি থাকতে চান, তাহলে দার্জিলিংয়ের পথে লুকিয়ে থাকা এক স্বপ্নের গ্রামের খোঁজ আপনাকে দিতেই হবে। এমন এক জায়গা-যেখানে পৌঁছলে মনটাই আর শহরে ফিরতে চায় না।

পাহাড়ের কোলে যেন প্রকৃতির আঁকা এক নিখুঁত ছবি। শৈলরানি, তাকদাহ বা লামাহাটা অনেকেরই পরিচিত, তবে অফবিট পাহাড়ি গ্রাম খুঁজতে ভালবাসেন এমন পর্যটকদের কাছে দার্জিলিং বরাবরই আলাদা আকর্ষণ। সেই অফবিট ভ্রমণপিপাসুদের জন্যই আজকের এই বিশেষ ঠিকানা-ধাঁয়াটার গাঁও।

আরও পড়ুন: শুধু চিপস, ফ্রেঞ্চ ফ্রাই বা দম নয়, আলু দিয়ে বানান রসমালাই

চারপাশ জুড়ে বাহারি ফুলের গন্ধ, অচেনা পাখির কলতান আর সবুজ চা-বাগানের নরম গালিচা। নিখাদ পাহাড়ি সৌন্দর্যে মোড়া এই গ্রাম যেন কোলাহল থেকে বহু দূরের এক শান্ত আশ্রয়। ব্যালকনিতে বসে দার্জিলিং চায়ের কাপে চুমুক দিতে দিতে চোখের সামনে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ-এ অভিজ্ঞতা সহজে ভোলার নয়।

বার্ড-ওয়াচারদের কাছে এই গ্রাম একেবারে স্বর্গসম। নানা রঙের, নাম না-জানা পাখির আনাগোনায় সারাক্ষণ মুখর চারপাশ। ধুপি আর পাইন গাছে ঘেরা ধাঁয়াটার গাঁও আজ প্রকৃতিপ্রেমীদের অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। নির্জনতা আর শান্ত পরিবেশে হারিয়ে যেতে চাইলে এর চেয়ে ভাল ঠিকানা খুঁজে পাওয়া কঠিন।

বার্ড-ওয়াচারদের কাছে এই গ্রাম একেবারে স্বর্গসম। নানা রঙের, নাম না-জানা পাখির আনাগোনায় সারাক্ষণ মুখর চারপাশ। ধুপি আর পাইন গাছে ঘেরা ধাঁয়াটার গাঁও আজ প্রকৃতিপ্রেমীদের অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। নির্জনতা আর শান্ত পরিবেশে হারিয়ে যেতে চাইলে এর চেয়ে ভাল ঠিকানা খুঁজে পাওয়া কঠিন।

শিলিগুড়ি থেকে প্রায় ৬৭ কিলোমিটার এবং দার্জিলিং শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। সকালে ঘুম ভেঙে ব্যালকনিতে বসে পাহাড়ি হাওয়ায় চা খেতে খেতে যদি এমন দৃশ্য চোখে পড়ে, মন আপনিই প্রকৃতির দিকে ঝুঁকে পড়বে। প্রিয়জনের সঙ্গে গ্রামের আঁকাবাঁকা পথে মর্নিং ওয়াকে বেরোনোর অনুভূতিও আলাদা রকমের।

থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি আরামদায়ক হোমস্টে। খরচও খুব বেশি নয়-মাথাপিছু দিনে আনুমানিক ১,৫০০ থেকে ২,০০০ টাকার মধ্যে থাকা-খাওয়া সব মিলিয়ে। সকালের নাশতা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, সঙ্গে হালকা টিফিন-সবই অন্তর্ভুক্ত। চাইলে অতিরিক্ত খরচে বারবিকিউয়ের ব্যবস্থাও আছে। মেনুতে থাকে চিকেন, ডাল, রাই শাক, পাহাড়ি সবজি, এমনকি পাহাড়ি মুরগিও।

নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত রিজার্ভ গাড়িতে আনুমানিক সাড়ে তিন হাজার টাকার মতো খরচ পড়তে পারে। আবার চাইলে শেয়ার গাড়িতেও যাওয়া যায়-এনজেপি বা বাগডোগরা থেকে দার্জিলিং হয়ে অল্প ভাড়ায় পৌঁছে যাওয়া সম্ভব এই শান্ত পাহাড়ি গ্রামে। যাঁরা প্রকৃতির নির্জনতায় নিজেকে খুঁজে নিতে চান, তাঁদের জন্য ধাঁয়াটার গাঁও নিঃসন্দেহে এক আদর্শ অফবিট পাহাড়ি ঠিকানা।

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে