রান্নার পর দ্বিতীয়বার ভুলেও গরম করবেন না এই খাবারগুলো, ঘোর বিপদে পড়বেন..

Share:

নিজস্ব প্রতিনিধি : সংসার ও চাকরি সমান তালে চালাতে গিয়ে নাজেহাল অবস্থা হয় অনেকেরই। তাই তাঁরা পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে, সময় ও কষ্ট বাঁচাতে ২-৩ দিনের রান্না করে ফ্রিজে রাখেন। ব্যস্ততার জন্য প্রতিদিন নিয়ম মেনে রান্না করা সম্ভব নয়। খাওয়ার সময় ফ্রিজ থেকে খাওয়ার বের করে গরম করে নিলেই কেল্লা ফতে। আবার এখন প্রায় সব ঘরেই রয়েছে মাইক্রওভেন। প্রতিদিনের কাটাকুটি-বাটাবাটি-রান্নাবান্নার ঝামেলা হঠিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে গরম করে সময় বাঁচান অনেকেই। কিন্তু এই খাবার গরম করার ফলে শরীরে বাসা বাঁধে রোগ।

একবার রান্নার পরে দ্বিতীয়বার সেই খাবার গরম করা অত্যন্ত ক্ষতিকারক। অনেকসময় দ্বিতীয়বারের থেকেও বেশি খাবার গরম করা হয়ে থাকে। কিন্তু জানেন কি? বেশ কিছু খাবার আছে, যা দ্বিতীয় বা তৃতীয়বার গরম করা হলে খাদ্যে পুষ্টিগত গুণমান নষ্ট হয়। এছাড়াও পেটে বদহজম ও বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেই সকল খাবারের নাম-

ভাত : কথায় আছে মাছে-ভাতে বাঙালি। সারাদিনে বাঙালির একবেলা ভাত না হলে চলে না। ভাত বাঙালির সবচেয়ে প্রিয়। প্রবাদ বাক্যই তার প্রমাণ। সময় এবং গ্যাস বাঁচাতে অনেকেই দু’বেলার ভাত একসঙ্গে করে রাখেন।আবার ভাত একটু বেশি থাকলে পরেরদিন একবেলাও চলে যায়। গ্যাস থেকে নামানোর পরে ভাত যদি ঘরের তাপমাত্রাতেই রেখে দেওয়া হয়, তা হলে ভাত ঠান্ডা হয়ে গেলে নানা ব্যাক্টেরিয়া জন্মাতে শুরু করে। সেই ঠান্ডা হওয়া ভাত যদি আবার গরম করা হয়, তবে ব্যাক্টেরিয়াগুলির ক্ষতিকারক প্রভাব ভাতের মধ্যে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ভাত খেলে অনেকসময় হজমের সমস্যা হয়। যার জেরে বমি বা ডাইরিয়া হতে পারে।

মাংস : প্রোটিনের মধ্যে একটা বড় অংশ এই খাবারটি। মাংস একবার রান্নার পরে যে স্বাদ থাকে, সেই খাবার একাধিকবার গরম করলে খাবার স্বাদ নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, মাংসের গন্ধ ও খাদ্যগুণও নষ্ট হয়ে যায়। এরফলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

ডিম : ডিম খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না করা যায়। এটিও প্রোটিনের আরও একটি অংশ। যেহেতু খুব তাড়াতাড়ি ডিম রান্না করা যায়, তাই অনেকেই ডিমের ঝোল, ডিম ভাজা, ডিমের কোনও রান্না করে রাখেন।  ডিমের ঝোল, ডিম কষা, ডিম সেদ্ধ বা অমলেট, কিছুই একের বেশিবার গরম করা উচিৎ নয়। ডিম দ্বিতীয়বার গরম করলে খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। পাশাপাশি ডিমের মধ্যেই নানা ক্ষতিকারক ব্যাক্টেরিয়া জন্মায়। সেগুলো শরীর খারাপ করে।

আলু : শর্করা জাতীয় খাবারের মধ্যে আলু সব থেকে পরিচিত। আলু দিয়ে যেকোনও খাবার তৈরি করা হয়। বেঁচে যাওয়া আলুর তরকারি দেখে মন খুশি হলেও শরীর সাথ দেয় না। বার বার গরম করার জন্য এটি খেলে শরীরের ক্ষতি হয়। আলু রান্নার পর ঠান্ডা হলে তাতে বটুলিজম নামক ব্যাকটেরিয়া তৈরি হয়। ফলে সেই আলু গরম করলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেয়ে ফুড পয়জনিং হতে পারে।

চা : একবার চা তৈরি হয়ে গেলে, সেটি খাওয়া উচিৎ। দ্বিতীয়বার চা গরম করে খাওয়া উচিৎ নয়। চা দ্বিতীয়বার গরম করে খেলে লিভারের ক্ষতির সম্ভাবনা বাড়ে। পাশাপাশি পুষ্টিবিদেরা বলছেন, চা বা কফি বানানোর পর দ্বিতীয় বার গরম করলে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। সেটা খেলে অম্বলের সমস্যা দেখা দিতে পারে।

তেল : অনেক সময় কিছু ভাজা করলে তেল বেঁচে যায়। সেই তেল কাঁচিয়ে বাটিতে করে রেখে দেন অনেকেই। পরের দিন রান্নায় সেই তেল ব্যবহারও করেন। তেলটি পোড়া না হলেও সাদা চোখে বিষয়টি খারাপ লাগে না। কিন্তু শরীরের পক্ষে এই তেল অত্যন্ত ক্ষতিকারক। কারণ এতে তৈরি হয় টক্সিন। যা শরীরের অনেক ক্ষতি করে।

 

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা