আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম পড়লেই বাজারজুড়ে দেখা মেলে রসালো আমের। কিন্তু ফলের রাজা সামনে থাকলেও অনেকেই হাত বাড়াতে ভয় পান। কারণ একটাই, ‘আম খেলেই নাকি মোটা হয়ে যায়!’ বছরের পর বছর ধরে চলে আসা এই ধারণা অনেককে প্রিয় ফল থেকে দূরে রাখছে। তবে চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, বাস্তবটা কিন্তু একেবারেই অন্যরকম। বিশেষজ্ঞদের মতে, আমকে শুধুমাত্র মিষ্টি ফল হিসেবে দেখলে ভুল হবে। এই ফলে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টিগুণ। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, পটাসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্যআঁশে ভরপুর আম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি ত্বক ভাল রাখা, হজমশক্তি উন্নত করা এবং শরীরে শক্তি জোগাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিকিৎসকের কথায়, ‘শুধু মিষ্টি স্বাদের কারণে আমকে ‘মোটা বানানো খাবার’ ভাবাটা ভুল ধারণা। ওজন বাড়া নির্ভর করে সারাদিনে মোট কত ক্যালোরি খাওয়া হচ্ছে এবং শরীর কতটা খরচ করছে তার ওপর। কোনও খাবারই একা ওজন বাড়ানোর জন্য দায়ী নয়, যদি সেটি পরিমিত পরিমাণে খাওয়া হয়। আম নিয়ে ভুল ধারণার অন্যতম কারণ এর প্রাকৃতিক মিষ্টতা। অনেকেই মনে করেন, মিষ্টি মানেই অতিরিক্ত চিনি আর সেটাই শরীরে চর্বি বাড়ায়। তবে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, সব ধরনের মিষ্টি খাবার একইভাবে ক্ষতিকর নয়। প্রাকৃতিক ফলে থাকা শর্করা ও প্রক্রিয়াজাত খাবারের অতিরিক্ত চিনি এক জিনিস নয়।

আরও পড়ুন: ১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

বিভিন্ন আন্তর্জাতিক গবেষণাতেও দেখা গিয়েছে, সঠিক পরিমাণে আম খেলে ওজন বাড়ার ঝুঁকি বাড়ে না। বরং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এই ফল। ‘ফুড অ্যান্ড ফাংশন’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত আম খাওয়া ব্যক্তিদের রক্তে শর্করার ভারসাম্য ভাল এবং তাদের অতিরিক্ত খিদেও কম অনুভূত হয়। আরেকটি গবেষণায় দেখা যায়, স্থূলতায় ভোগা কিছু মানুষকে কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ তাজা আম খেতে দেওয়া হয়েছিল। অন্যদিকে আরেক দলকে একই ক্যালোরির বিস্কুট ও কুকিজ খেতে দেওয়া হয়। গবেষণার শেষে দেখা যায়, যারা আম খেয়েছিলেন তাদের ওজন বাড়েনি, বরং শরীরের ভেতরের প্রদাহ ও রক্তে শর্করার মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে ছিল। বিপরীতে কুকিজ খাওয়া অংশগ্রহণকারীদের ওজন ও ট্রাইগ্লিসারাইড বেড়েছিল।

বিশেষজ্ঞদের মতে, একটি মাঝারি আকারের আমে সাধারণত ৯০ থেকে ১৩০ ক্যালোরি থাকে, যা অনেক কোমল পানীয় বা চকলেটের তুলনায় কম। তাই শুধু আম খেলেই ওজন বেড়ে যাবে, এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে সমস্যা তৈরি হয় অতিরিক্ত খাওয়ার অভ্যাসে। একসঙ্গে কয়েকটি আম খাওয়া, চিনি ও দুধ মিশিয়ে ম্যাঙ্গো শেক পান করা কিংবা বোতলজাত আমের জুস অতিরিক্ত পরিমাণে পান করলে শরীরে ক্যালোরি বেড়ে যেতে পারে। তখনই ওজন বাড়ার সম্ভাবনা তৈরি হয়। চিকিৎসকরা বলছেন, ডায়েট করলেও আম খাওয়া পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন একটি মাঝারি আকারের আম বা অর্ধেক বড় আম খেতে পারেন। তবে সেটি যেন সুষম খাদ্যাভ্যাসের অংশ হয়।

তবে, আমের জুসের বদলে আস্ত ফল খাওয়াই ভাল। কারণ ফলের আঁশ হজমে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এছাড়া ভারী খাবারের সঙ্গে অতিরিক্ত আম না খাওয়াই উত্তম। খাওয়ার সময়ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সকালের ব্রেকফাস্টের পর, দুপুরের খাবারের পরে হালকা ডেজার্ট হিসেবে কিংবা বিকেলের টিফিনে আম খাওয়া তুলনামূলক ভাল। তবে রাতে ঘুমানোর আগে আম খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিছুটা সতর্কতা প্রয়োজন হলেও সম্পূর্ণ আম বাদ দেওয়ার পরামর্শ দিচ্ছেন না চিকিৎসকরা। বরং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমাণ ঠিক করে খাওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড