গ্যাস থেকে কি মাথা ব্যথা সত্যিই হয়! সঠিক জানুন চিকিৎসকের কাছ থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকে মনে করেন গ্যাস থেকে শুরু হয় মাথা ব্যথা। আবার অনেকে মনে করেন, মাথা ব্যথা থেকে অ্যাসিডিটি হতে পারে। এইজন্যই পেইন কিলার তো বটেই এর সঙ্গে মাথা ব্যথারও ওষুধ খেয়ে থাকেন অনেকে। এতে হীতে বিপরীত হয়। জেনে নিন কি বলছেন চিকিৎসকেরা।

এই নিয়ে চিকিৎসকেরা জানান, অনেকেরই সমস্যা পেটের গ্যাস। তবে গ্যাস বা অ্যাসিডিটি কখনো মাথায় উঠতে পারে না।তাই এর দরুণ মাথা ব্যথার হওয়ার কোন কারণ নেই। এটি ভুল ধারণা। মাথা ব্যথার পেছনে একাধিক অসুখ থাকতে পারে। তাই নিয়মিত মাথা ব্যথা হলে নিন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মাইগ্রেন :  মাথা ব্যথার মূলত কারণ হতে পারে মাইগ্রেন বা আধকপালি( গ্রামীন পরিভাষায়)। এই ব্যথা সহজে কমতে চায় না। সঙ্গে বমিও হতে পারে। এতে  কোনও রোগীর তীব্র আলোতে তাকালেই ব্যথা শুরু হয়। আবার কারও জোর শব্দ শুনলে হতে পারে সমস্যা। এছাড়াও কোন কিছু রোগীর ঠিক মনে না হলে সেখান থেকে মাথা ব্যথা শুরু হয়। আবার একাধিক কারণে মাইগ্রেন হতে পারে। এই নিয়ে রোগীকে সতর্ক থাকতে হবে।

অধিক চিন্তা :  কাজের বিষয় নিয়ে হোক বা ব্যক্তিগত বিষয় নিয়ে অধিক চিন্তা করলে মাথা ব্যথা হতে পারে। যত দ্রুত সম্ভব দুশ্চিন্তা কমান। এক্ষেত্রে মেডিটেশন বা যোগাসন করতে পারেন। এতে মন শান্ত হয়।  দুশ্চিন্তা দূর হয়।

ব্লাড প্রেশার : যদি দেখা যায় ব্লাড প্রেশার ১৩০/৯০-এর উপরে রয়েছে, তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই কারণে মাথা ব্যথা হলেও হতে পারে।

যেসব লক্ষণ দেখে সাবধান হবেন : ১) মাথা ব্যথার সঙ্গে বমি হলে ২) ওষুধ খেয়েও কাজ যদি কাজ না হয়। ৩) মাথা ব্যথার পাশাপাশি খিঁচুনি হলে। ৪) দীর্ঘদিন ধরে মাথা ব্যথা হলে। এই লক্ষণগুলো দেখলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

উল্লেখ্য, মাথা ব্যথার পেছনে লুকিয়ে থাকতে পারে, একাধিক জটিল অসুখ। মাথা ব্যথার সঙ্গে সঙ্গে একাধিক উপসর্গ থাকতে পারে। তাই মাথা ব্যথা হলে আগে চিকিৎসকের পরামর্শ নিন।

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল