চায়ের সঙ্গে ভুলেও খাবেন না এই খাবারগুলি, হতে পারে মারাত্বক সমস্যা

চায়ের সঙ্গে আমরা বিভিন্ন মুখরুচিকর জিনিস খেয়ে থাকি যা চায়ের সঙ্গে একেবারেই খাওয়া উচিত নয় কী কী রয়েছে সেই তালিকায় দেখে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক কাপ চা দিয়েই আমাদের দিন শুরু হয়। সকাল বেলা এক কাপ চা খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে ধরণের এনার্জি পাই তা মনে হয় আর কোনও এনার্জি ড্রিঙ্কে পাই না। শুধু সকাল কেন বিকেলের চাও তো সারাদিনের স্ট্রেস থেকে আমাদের মুক্তি দেয়। শুধু তাই নয় নিজেদের সুস্থ রাখতে অনেকেই দুধ ছাড়া চা এর পরিবর্তে গ্রিন টি, ব্ল্যাক টি এছাড়াও বিভিন্ন ধরনের চা খেয়ে থাকেন। যেগুলো খেলে তথাকথিত ধারণা অনেক সুস্থ থাকা যায়। কিন্তু এর পাশাপাশি যে ভুলগুলো আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে তা হল চায়ের সঙ্গে ‘টা’ এর প্রচলন। অর্থাৎ চায়ের সঙ্গে আমরা বিভিন্ন মুখরুচিকর জিনিস খেয়ে থাকি যা চায়ের সঙ্গে একেবারেই খাওয়া উচিত নয় কী কী রয়েছে সেই তালিকায় দেখে নিন।

লেবুঃ লেবু চা খাওয়া ভালো। কিন্তু সকাল বেলা খালি পেটে লেবু চা খেলে অ্যাসিডিটির এর সমস্যা হতে পারে। অ্যাসিড রিফ্লাক্স এবং বুক জ্বলার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এই চা পুরোপুরি এড়িয়ে যাওয়াই ভালো। 

বেসনঃ বেসন জাতীয় খাবার অর্থাৎ বিকেলের চায়ের সঙ্গে বিভিন্ন ভাজাভুজি নোনতা জিনিস খাবার প্রচলন আমাদের দেশে ভীষণ রকমের রযযিনি। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন চায়ের সঙ্গে বেসন দিয়ে ভাজা কোন জিনিস খেলে হজমের মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয় শরীরের পুষ্টি শোষণ ক্ষমতাও কমে যায়। তাই চায়ের সঙ্গে বেসন দিয়ে তৈরি কোনও ভাজাভুজি খাওয়া থেকে বিরত থাকতে বলছেন অভিজ্ঞ মহল।

ঠান্ডা খাবারঃ চা খাওয়ার সঙ্গে সঙ্গে কোনও ঠান্ডা খাবার খাবেন না। কারণ স্বাভাবিকভাবে আমরা গরম চা খেয়ে থাকি তাই তার সঙ্গে ঠাণ্ডা খাবার খেলে হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যেহেতু বিভিন্ন তাপমাত্রার খাবার খাওয়া একসঙ্গে ঠিক নয় তা হজম প্রক্রিয়াকে দুর্বল করে। তাই গরম চা পান করার সঙ্গে ঠান্ডা কোন খাবার খাওয়া মধ্যে ৩০ মিনিটের বিরতি রাখুন।

আয়রন জাতীয় খাবারঃ আয়রনসমৃদ্ধ জিনিস চায়ের সঙ্গে না খাওয়াই উচিত। কারণ চায়ে থাকা টেনিন এবং অক্সালেট যা আয়রন বোঝাই পদার্থকে শোষিত হতে বাধা দেয়। তাই আয়রন সমৃদ্ধ খাবার যেমন সবজি, ডাল, সবুজ শাকসবজি ইত্যাদি চায়ের সঙ্গে না খাওয়াই ভালো।

বাদামঃ বাদাম আয়রনসমৃদ্ধ খাবার তাই চায়ের সঙ্গে তা খেলে স্বাস্থ্যের উপর খারাপ প্রতিক্রিয়া হতে পারে। দুধের সঙ্গে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া থেকে তাই বিরত থাকুন। 

কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী