আম খাওয়ার পর ভুলেও এই ৫ খাবার ছোঁবেন না!

Share:

নিজস্ব প্রতিনিধি :  আম ফলের রাজা বলে কথা। এখন বাজারে গেলে শুধু আমের ছড়াছড়ি। কাঁচা আম, পাকা আম হরেক রকম আমের মেলা। বিভিন্ন প্রজাতির আমে নজর কাড়ে ভোজনবিলাসী মানুষদের। আমে কি শুধু স্বাদ থাকে ? স্বাদের পাশাপাশি রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। ভিটামিন সি থেকে শুরু করে  ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন বি- এর ভান্ডার এই আমেই রয়েছে। কিন্তু আপনি কী জানেন আম খাওয়ার পর কী কী খাবার এড়িয়ে চলা উচিত ? জেনে নিন আম খাবার পর কিছুক্ষণ কোন কোন খাবার ভুলেও খাবেন না।

জল : শুনতে অবাক লাগলেও আম খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেতে নেই। আম খাওয়ার সঙ্গে সঙ্গে যদি জল খান তাহলে হতে পারে গ্যাস বা অম্বলের সমস্যা। আম খাওয়ার পর অন্ততপক্ষে আধঘন্টা বিরতি দিয়ে তবেই জল খাওয়া উচিত। বিরতি দিয়ে জল খেলে কোন সমস্যা হয় না।

উচ্ছে :  আম খাওয়ার পর উচ্ছে বা করলা না খাওয়াই ভাল। এটি তেতোজাতীয় খাবার। আম খাবার সঙ্গে সঙ্গে তেতোজাতীয় খাবার খেলে বমি বমি ভাব হতে পারে। শরীরে অস্বস্তি হতে পারে। তাই এটি এড়িয়ে চলা উচিত কিছুক্ষণের জন্য।

দই : আম খাবার সঙ্গে সঙ্গে কিংবা আম দই একসঙ্গে খাওয়া উচিত নয়। পুষ্টিবিদরা বলেন, আমের পর দই খাওয়া একেবারেই উচিত নয়। আম খাওয়ার পর দই খেলে শরীরে শর্করার ভাগ অনেকাংশে বেড়ে যায় যার ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। শুধু তাই নয় এতে বিষ ক্রিয়াও হতে পারে।

তেলমশলাযুক্ত খাবার :  আম খাওয়ার পর তেলমশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভাল। কারণ এতে হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।

সফট ড্রিংক: আম খাওয়ার পর সফট ড্রিংক খাওয়া উচিত নয়। তাহলে কিন্তু আপনার শরীরে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই