ঘুম থেকে উঠেই চায়ের কাপ নিয়ে বসেন? জানেন কত বড় বিপদ ডেকে আনছেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালে ঘুম থেকে উঠেই চায়ের পেয়ালা নিয়ে বসা বাঙালির একটি চিরাচরিত স্বভাব। চায়ের কাপে চুমুক না দিলে আমাদের মধ্যে অনেকেরই দিনই শুরু হয় না। এক্ষেত্রে যদি শুধু বাঙালিকে দোষ দিয়ে লাভ নেই। বিদেশ বিভূঁইয়েও সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা খাওয়া খুবই প্রচলিত একটি অভ্যাস। ‘বেড টি’ নামক ধারণার জন্ম সেখান থেকেই। কিন্তু প্রাকৃতিক উত্তেজক হিসাবে চা খেয়ে সকাল সকাল আপনার মন মেজাজ যতই চনমনে হোক না কেন, আসলে কিন্তু খালি পেটে চা খেয়ে আপনি আপনার শরীরের মারাত্মক ক্ষতি করছেন। আর সেটা যদি হয় দুধ, চিনি সহযোগে তাহলে তো আর কথাই নেই। ধীরে ধীরে আপনার এই অভ্যাস আপনাকে যে কত গুরুতর অসুস্থতার পথে চালিত করবে সেটা আপনি নিজেও ভাবতে পারছেন না। আসুন জেনে নিই খালি পেটে দুধ চা খেলে কি কি শারীরিক সমস্যা তৈরি হতে পারে। 

দুধ চা শরীরের যে ক্ষতি করে

১) যারা সকালে উঠে খালি পেটে দুধ চা তো পান করেন তাঁদের অধিকাংশেরই গ্যাস, বদহজমের মতো একাধিক সমস্যা হতে পারে। কারণ খালি পেটে দুধজাতীয় কোনও জিনিসই আমাদের চট করে হজম হতে চায় না। আর যদি সেই সঙ্গে চায়ে আদা মিশিয়ে নেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। এক তো দুধ চা, তার ওপর আদা গ্যাসের সমস্যা বাড়িয়ে দেয়।

২) ঘুম থেকে উঠেই কড়া করে দুধ চা খাওয়ার অভ্যাস পেপটিক আলসার হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। এর জেরে আমাদের পিত্তরসও ঠিক মতো নির্গত হয় না।

৩) চায়ে থাকে ট্যানিন। আর সেই ট্যানিন দুধের সঙ্গে মিশলে আরও সক্রিয় হয়ে ওঠে। এই ট্যানিনের জেরে আমাদের দাঁতে দাগ হয়। আমাদের ত্বকের উজ্জলতাও অনেক কমে যায়।

৪) দুধ চা খেলে শরীরে বিষাক্ত পদার্থ- অর্থাৎ টক্সিনের পরিমাণ বেড়ে যায়।

৫) সকাল সকাল দুধ চা পানের অভ্যাস পাকস্থলীতে ক্ষতিকর প্রভাব ফেলে। এতে হজমের সমস্যা হয়, যা থেকে পরে কোষ্ঠকাঠিন্যের মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়।

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ