আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সহজ উপায়ে পরিষ্কার করুন বাড়ির আয়না

নিজস্ব প্রতিনিধিঃ ”বলতো আরশি তুমি মুখটি দেখে”। প্রাত্যহিক জীবনে আমাদের সবথেকে ব্যবহৃত জিনিসটি হল আয়না। নিজের সৌন্দর্য, দুঃখ, আনন্দ সবকিছুই এই আয়নায় প্রতিফলিত হয়। আর এই আয়নাতেই সবথেকে বেশি ধুলোময়লা জমে। নানা উপায় অবলম্বন করার পরেও আয়নাকে পরিষ্কার করে আগের মত নতুন অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়না। জেনে নিন কোন ঘরোয়া উপায় অবলম্বনে পরিষ্কার রাখবেন আপনার বাড়ির আয়না-

আমাদের বাড়ির যে আয়নাটি সবথেকে বেশি নোংরা হয় তা হল বেসিন বা বাথরুমের কাছে থাকা আয়নাটি। মুখ ধয়ার সময় বা জল ব্যবহার করার সময় তা কাচে গিয়ে লাগে আর তাঁর ফলে আয়না নোংরা হয়ে যায় তাতে জলের দাগ পড়ে। সেই দাগ ওঠানো বেশ কঠিন। সে ক্ষেত্রে বাথরুমের আয়নায় বেশ কিছুক্ষণ শেভিং ফোম দিয়ে রাখুন। অবশ্য বেশিক্ষণ রাখবেন না। তাতে আবার কাচে অন্যরকম দাগ তৈরি হয়ে যেতে পারে। তাই কিছুক্ষণ কাচে শেভিং ফোম দিয়ে তা শুকনো কাপড় দিয়ে মুছে নিন। আয়নায় লেগে থাকা জলের দাগ সব উধাও হয়ে যাবে।

ঘরোয়া উপায়ে একটি স্প্রে বোতলে জল ও ভিনিগার একসঙ্গে মিশিয়ে রেখে দিন। আয়নার উপর তা স্প্রে করে পুরানো খবরের কাগজ বা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন দেখবেন পরিষ্কার হয়ে গিয়েছে আপনার বাড়ির আয়নাটি। 

চাইলে বেকিং সোডা দিইয়েও আপনি আয়না পরিষ্কার করতে পারেন। একটি শুকনো কাপড়ে খানিকটা বেকিং পাউডার নিয়ে তা দিয়ে ভালোভাবে কাচ মুছে নিন। দেখবেন পরিষ্কার হয়ে গিয়েছে আপনার আয়নার কাচ।  

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ ভারতের এই রহস্যময় মন্দির, কেন ভ্রমণ তালিকায় রাখবেন জানুন

দিনের বেশিরভাগ সময় এসিতে কাটান? নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস ও ত্বক

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ