রান্নায় কোন মশলা বেশি নিরাপদ ? জেনে নিন কি বলছেন ICMR!

Share:

নিজস্ব প্রতিনিধি : রান্নায় স্বাদ আনতে নানারকমের মশলা ব্যবহার করে থাকি আমরা। ভাল রান্না না হলে মুখে রুচে না অনেকের। কিন্তু স্বাদ আনতে অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো ? আপনি কী জানেন কোন মশলা সবচেয়ে বেশি নিরাপদ, কোনটাই বা ক্ষতিকর ?  জেনে নিন এই বিষয়ে কি বলছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)।

রান্নায়  অনেকেই গুঁড়ো মশলা ব্যবহার করে থাকেন। এর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হল মিক্সার গ্রাইন্ডার।ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ নিজেদের নির্দেশিকায় জানিয়েছেন, গুঁড়ো মশলা খাবার থেকে অনেক বেশি নিরাপদ গোটা মশলা খাওয়া। তাই গোটা মশলাই রান্নায় ব্যবহার করাই ভাল।

আপনি কী জানেন খাদ্য সংক্রান্ত ১৭ টি নির্দেশিকার মধ্যে একটি নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ভাবেই গুঁড়ো মশলা খাওয়া উচিত নয়।

গুঁড়ো মশলার রং, আকার এবং আকৃতি কৃত্রিমভাবে তৈরি করা হয়। তাই এটি স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এতে শরীরের ওপর খারাপ প্রভাব পড়ে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, এখন যে সমস্ত গুঁড়ো মশলা বাজারে বিক্রি করা হয়, সেগুলির মধ্যে বিষাক্ত রং, কাঠ এবং ইটের গুঁড়ো, ধানের তুষ, সিসা মেশানো থাকে। এগুলি খেলে হতে পারে কিডনি বা লিভারের বিভিন্ন রকম রোগ। এমনকী হতে পারে ক্যানসার।

কীভাবে মশলা ব্যবহার করা নিরাপদ : গুঁড়ো মশলার পরিবর্তে ভাজা মশলা খাওয়া বেশি স্বাস্থ্যকর। আপনি চাইলে আদা, রসুন, পেঁয়াজ এগুলি না বেটে গোটাও ব্যবহার করতে পারেন।

গোটা মশলা শিল নোড়া দিয়ে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন যা নিরাপদ। অথবা গোটা মশলা রান্নায় ব্যবহার করতে পারেন। এতে রান্নার স্বাদ কমে না। বরং আরও বেড়ে যায়।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?