হানিমুনের জন্য ভারতের ৩ বিলাসবহুল জায়গা, হার মানাবে বিদেশকেও

Share:

নিজস্ব প্রতিনিধি : সৌন্দর্যের নিরিখে ভারত কিন্তু পিছিয়ে নেই। বিদেশকেও টেক্কা দেবে ভারত। তবে এখানকার বাজেটও বিদেশের তুলনায় কম যায় না। তবে চিন্তা কেন! ভারতের মধ্যে রয়েছে এমন কিছু জায়গা যেখানে অপরুপ দৃশ্যের পাশাপাশি রয়েছে বিলাসবহুল রিসর্টও। আপনি যদি বেড়ানোর বিষয়ে শৌখিন হন তবে সঙ্গীকে নিয়ে বিলাসবহুল এইসমস্ত স্পটগুলোতে গিয়ে ঘুরে আসতে পারেন।

আন্দামান : এটি হল ভারতে অন্যতম ব্যয়বহুল গন্তব্য। এখানকার হ্যাভলক আইল্যান্ড, পোর্ট ব্লেয়ার এবং নিল আইল্যান্ডের মতো অনেক জায়গা রয়েছে যা বিলাসবহুল হিসেবে পরিচিত। এই দ্বীপগুলি বিখ্যাত এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। এখানে বিচিত্র রকমের প্রজাতির জীবও দেখতে পাবেন। এখানে অনায়াসেই পেয়ে যাবেন বিলাসবহুল রিসর্টও।

গোয়া :  হানিমুনের অন্যতম জায়গা হল গোয়া। এখনাকার সমুদ্র সৈকতের খ্যাতি বিশ্ব জুড়ে। বিদেশ থেকেও বহু মানুষ এখানে আসে। শুধু তাই নয় এই স্থানটি ফটোগ্রাফির জন্য একটি আদর্শ স্থান। দম্পত্তিরা নানান রকমের পোজ দিয়ে ইচ্ছেমত ছবি তুলতে পারে। কেননা এখানকার প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করার মত। এখানে থাকার মধ্যে পেয়ে যাবেন জুরি হোয়াইট স্যান্ডস, লীলা গোয়া, রামাদা ক্যারাভেলা বিচ রিসর্ট ইত্যাদি নানান রিসর্ট।

উদয়পুর : উদয়পুরকে ‘ভারতের সাদা শহর’ বলা হয় কারণ এই শহরে প্রচুর রাজপুত শৈলীর প্রাসাদ রয়েছে যা মার্বেল দিয়ে তৈরি। এছাড়াও এই অঞ্চলটি ‘হ্রদের শহর’ নামেও পরিচিত। এখানে অসাধারণ প্রাসাদের পাশাপাশি পাহাড়, কক্ষ এবং বাগানের জন্য বিখ্যাত। এখানে পিচোলা হ্রদ, ফতেহ সাগর লেক, জয়সমন্দ লেক  ইত্যাদি বিখ্যাত লেকও ঘুরে আসতে পারেন। ঘোরার আদর্শ সময় হল শীত, বসন্ত ও বর্ষাকাল। বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর ঘোরার আদর্শ সময়। এখানে তাজ প্যালেস এবং ললিত লক্ষ্মী বিলাস প্রাসাদের মত বিলাসবহুল প্রাসাদ পেয়ে যাবেন।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার