বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষাতে চুল পড়া বেড়ে যায়। বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় মাথার ত্বক ঘামে এবং চিটচিটে হয়ে ওঠে।  তাতেই মাথার ত্বকে ময়লা জমে, খুশকির সমস্যা বাড়ে এবং চুলের গোড়া ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ফলস্বরূপ প্রতিদিন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চুল ঝরতে শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই দামি হেয়ার সিরাম, স্পা বা বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্টের সাহায্য নেন। তবে বিশেষজ্ঞদের মতে, চুলের যত্নে সব সময় ব্যয়বহুল প্রসাধনীই একমাত্র সমাধান নয়। বরং ঘরেই সহজলভ্য কিছু ভেষজ উপাদান দিয়ে তৈরি তেল নিয়মিত ব্যবহার করলে চুলের গোড়া মজবুত রাখতে এবং বর্ষাকালের অতিরিক্ত চুল পড়া কিছুটা কমাতে সাহায্য মিলতে পারে। তাই নারকেল তেলের সঙ্গে মাত্র তিনটি উপদান মিশিয়ে বানান একটি বিশেষ তেল যা বর্ষায় ম্যাজিকের মতো কাজে দেবে। 

 কী কী লাগবে?

 ১ কাপ নারকেল তেল

 ২ টেবিল চামচ মেথি

 এক মুঠো টাটকা কারিপাতা

 ৩-৪টি জবা ফুল

 কী ভাবে বানাবেন?

প্রথমে কারিপাতা ও জবা ফুল ভাল করে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। তারপর একটি কড়াইয়ে নারকেল তেল হালকা আঁচে গরম  করুন। এবার তাতে যোগ করুন মেথি, কারিপাতা এবং জবা ফুল। সেটি ১০ থেকে ১৫ মিনিট কম আঁচে ফুটিয়ে নিন। উপাদানগুলির রং বদলে গেলে গ্যাস বন্ধ করে তেল পুরোপুরি ঠান্ডা করুন। তারপর সেটি ছেঁকে কাচের শুকনো বোতলে ভরে রাখুন। সপ্তাহে ২ দিন এই তেল দিয়ে ১০ মিনিট ধরে মাথার ত্বকে আলতো করে মালিশ করুন। সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করে নিন। এতে চুলের স্বাস্থ্য ভাল থাকবে এবং চুল পড়া কমবে। 

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের