জেনে নিন, বেডরুমে কী কী রাখলে ঘরের সৌন্দর্য্য বাড়বে!

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই বাড়িঘর টিপটপ রাখতে পছন্দ করেন। বিশেষ করে শোওয়ার ঘর(Bedroom) যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে মাথা বেজায় গরম হয়ে যায়। আর যদি বিছানা পরিপাটি করে সুন্দরভাবে সাজানো থাকে, তাহলে তো কথাই নেই। মুড গরম থাকলেও তা নিমেষেই ভাল হয়ে যায়। আপনার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখলে অতিথিরাও আপনার বেডরুম দেখে প্রশংসা করবেন। তাই বেডরুম সাজানোর সময়ে কয়েকটি দিকে অবশ্যই খেয়াল রাখুন। হ্যাঁ, আমরা আজ এই বিষয়েই আলোচনা করব। কী কী জিনিস বেডরুম সাজাবেন, রইল টিপস!

বেডরুমে মধ্যে অন্যান্য আসবাবের সঙ্গে সামঞ্জস্য রেখেই একটি সুুন্দর খাট রাখুন। সেক্ষেত্রে মডার্ন বেড বা পুরনো ডিজাইনের খাটও রাখতে পারেন। খাটের উপর অবশ্যই নরম তুলতুলে সুন্দর গদি রাখুন। কারণ শক্ত ম্যাট্রেস নিলে আপনার শরীরে ব্যথা হয়ে যেতে পারে। এরপর একটি সুন্দর চাদর পাতুন। সঙ্গে মানানসই বালিশের ঢাকনা। দেখবেন আপনার ঘরটি ছোট্ট হলেও ঘরের শোভা বদলে যাবে।

তবে শোওয়ার ঘরে সুন্দর বিছানার পাশাপাশি অবশ্যই একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট বা বসার আয়োজন করে রাখুন। ঘরে বাড়তি জায়গা থাকলে একটি ছোট সোফাও রাখতে পারেন। নয়তো দুই একটি চেয়ারেই সৌন্দর্য্য বেড়ে যাবে আপনার ঘরের। এছাড়া ঘরে সৌন্দর্য্য বাড়াতে অবশ্যই ফ্লোর ম্যাট পাতুন। আর বসার জায়গায় সুন্দর কুশন দিয়ে সাজিয়ে রাখুন।

বেডরুমের জন্যে অবশ্যই খাটের পাশে একটি সাইড টেবিল রাখতে ভুলবেন না। সেখানে আপনি গুরুত্বপূর্ণ জিনিসও রাখতে পারেন। অবশ্যই টেবিল ল্যাম্প রাখবেন সেইরকম টেবিলে। আর বেডরুমে সুন্দর আলো লাগালে ঘরের সৌন্দর্য আরও বেড়ে যায়। এছাড়া আপনার বেডরুমের দেওয়াল হতে হবে অবশ্যই সুন্দর। কারণ আপনার ঘরের সৌন্দর্যের উপরেই আপনার ঘরের সৌন্দর্য নির্ভর করে। আপনি শোওয়ার ঘরে বিভিন্ন মুহূর্তের ছবি বাঁধিয়ে রাখুন। এছাড়া দেওয়ালে ওয়ালপেন্টিং এখন ভীষণ ট্রেন্ডিং। তাও করতে পারেন। এছাড়া আপনার বেডরুমের শোভা আরও বাড়িয়ে তুলতে ফ্লোরাল পর্দা লাগান। ব্যস এই কটা জিনিস মাথায় রাখুন, তবেই দেখবেন আপনার ঘর সুন্দর হলেও তা সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!