গার্লস ট্রিপ এখন সাধারণ বিষয়! কিন্তু বেড়াতে যাওয়ার আগে এই পাঁচটি জিনিস রাখেন তো ব্যাগে?

Share:

নিজস্ব প্রতিনিধি: একা হাতে ঘর ও সংসার দুটোই সামলাতে হয়, মহিলাদের। অফিসে যেমন কাজের চাপ, তেমনি সংসারে হাজার সমস্যা। সবকিছুর মাঝে নিজেকেই যেন কখনও কখনও হারিয়ে ফেলেন অনেকেই, তাই নিজেকে খুঁজতে পাহাড় কিংবা সমুদ্রে পিঠে একটা ব্যাগ নিয়েই রওনা হয়ে যান, কিছু কিছু স্বনির্ভরশীল মহিলারা। আর অনেক মহিলাই ইদানীং একা ছুটি কাটাতে বেরিয়ে পড়ছেন। সংসার ও অফিসের কোলাহল থেকে নিজেকে কিছুটা সময় দিতে কোনও পিছুটান না নিয়েই একা বেরিয়ে যান তাঁরা। হোক না সংসারের কোলাহল, এক টুকরো বাতাস নিতে যেন তাঁরা পরিপক্ক। আপনিও কি অফিসের পাঁচ দিনের ছুটি নিয়ে কাছেপিঠে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু ঘুরতে যাওয়ার জন্যে যেগুলি বিশেষ দরকারী সেগুলো নিচ্ছেন তো? কী কী জিনিস তাই ভাবছেন তো! চিন্তা নেই, জেনে নিন সেগুলি কী কী?

পেপার স্প্রে: সবথেকে গুরুত্বপূর্ণ এই জিনিসটি অবশ্যই কাছে রাখুন। কারণ, ঘুরতে গিয়ে যদি দেখেন আপনাকে কেউ বেশি বিরক্ত করছে, ব্যস তাঁর মুখে পেপার স্প্রে করে দিন।

স্যানিটারি প্যাড: আপনার ঋতুস্রাবের তারিখ কী ঘুরতে যাওয়ার দিনগুলির অনেক পরে, তাই বলে এই জিনিসটি না নিয়ে একদমই বেরোবেন না। কারণ বলা যায় না, রাস্তায় বিপদ হলে সমস্যায় পড়ে যাবেন তখন। তাই অবশ্যই ব্যাগে রাখুন ‘পিরিয়ডস কিটস’।

এক জোড়া বাড়তি জুতো: ঘুরতে গেলে অবশ্যই একজোড়া বাড়তি জুতো রাখুন। কারণ জুতো ছিঁড়ে যেতেই পারে। তাই সমস্যায় পড়ার আগে সতর্ক থাকুন। জুতো ছিঁড়ে গেলে আপনার ফ্যাশনও মাটি হয়ে যাবে.

প্রসাধনী সামগ্রী: ঘুরতে গেলে প্রচুর সাজগোজের জিনিস নিতেই হয়, একেকদিন একেক জায়গায় ঘুরতে যাওয়ার জন্যে একেকটা জামা কাপড় পরে ছবি তুলতে কার না ভাল লাগে। তবে ময়েশ্চরাইজার, সানস্ক্রিনের মতো গুরুত্বপূর্ণ সামগ্রীগুলি নিতে একদমই ভুলবেন না।

পাওয়ার ব্যাঙ্ক: মোবাইল এখন সবার নিত্যদিনের সঙ্গী। মোবাইলে ছাড়া কারুরই তেমন চলে না। তাই মোবাইলকে সবসময় চার্জেবল রাখতে এই যন্ত্রটি অবশ্যই রাখুন সঙ্গে। অচেনা রাস্তা চিনতে, গন্তব্যে পৌঁছাতে, সব সময়ে দরকার মোবাইল। তাই মোবাইলের চার্জ না থাকলেই মুশকিল।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত