১০ বছর পর রামনবমীতে ফিরছে শুভযোগ, জেনে নিন বড় কাজ করার সঠিক সময়

রাত পোহালেই শুরু হবে রামনবমী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই শুরু হবে রামনবমী। ১০ এপ্রিল তথা রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় দেখা যাবে শ্রী রামচন্দ্রের পূজা ও আরাধনা। তবে জানেন কী, এবারের রামনবমীতে দীর্ঘ ১০ বছর পর ফের ফিরতে চলেছে  সেই শুভযোগ। জ্যোতিষীদের মতে, গ্রহ এবং নক্ষত্রদের সংমিশ্রনে তৈরি হতে চলেছে সেই মূল্যবান শুভ সময়। আর এই শুভ সময়ের মধ্যে আপনি যদি আপনাক আটকে থাকা কোনও কাজ করে থাকেন তাহলে তাতে সাফল্য নিশ্চিত। 

এবারের রামনবমীতে তৈরি হচ্ছে রবি পুষ্য যোগ। যার গত ১০ বছরে আসেনি। আগমী রবিবার ২৪ ঘণ্টাই স্থায়ী হবে এই শুভ যোগটি। এর আগে ২০১২ সালের পয়লা এপ্রিল এই যোগ তৈরি হয়েছিল। এটিকে কেনাকাটা করার জন্য সবথেকে শুভ একটা দিন বলা হয়। এই সময়কালে কোনও নতুন জিনিস ক্রয় করলে দ্রুত আসবে সৌভাগ্য। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নবরাত্রির প্রতিপদ, অষ্টমী এবং নবমী তিথিগুলি কোনও নতুন কাজ করার জন্য অন্যন্ত শুভ। ভগবানের আশীর্বাদে এই সময়কালে কোনও কাজ ব্যর্থ হবে না বললেই চলে। 

রবিবার তথা ১০ এপ্রিল দুপুর ১টা বেজে ২৪ মিনিটে শুরু হচ্ছে পুজোর মুহূর্ত। যা ১১ এপ্রিল বিকেল ৩টে বেজে ১৫ মিনিটে শেষ হবে। রামনবমীতে সুকর্ম আর ধৃতি যোগও তৈরি হবে। সুকর্ম যোগ শেষ হওয়ার পর শুরু হবে ধৃতি যোগ।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!