এই মুহূর্তে

২৩ তম জন্মদিনে নতুন ভাবে সাজল গুগল

নিজস্ব প্রতিনিধি: গুগলের ২৩ তম জন্মদিনে আজ, সোমবার গুগলকে সম্মান জানাল ডুডুল। আজকের জন্মদিনে হোমপেজে একটি কেকের উপর লেখা ২৩, তার ওপর জ্বলছে মোমবাতি।

১৯৯৭ সালে চালু হয়েছিল এই গুগল ফাউন্ডেশন। ১৯৯৮ সালের ২৭শে সেপ্টেম্বর সের্গি ও ল্যারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে তাঁদের বন্ধু সুজান উজচিকির কাছ থেকে গ্যারাজ ভাড়া নিয়ে গুগল শুরু করেন। সেখানেই প্রথম ৬ মাস কাজ চলে। তারপর অন্য জায়গায় সরে যায় অফিস। বর্তমানে গুগলের সিইও হলেন সুন্দর পিচাই। শুরুতে নাম ছিল ‘BackRub’। পরবর্তীকালে অবশ্য এই নাম বদলে নাম রাখা হয় ‘Google’। এখন প্রতিদিন ১৫০টিরও বেশি ভাষায় কোটি কোটি সার্চ হয় গুগলে।

২০০৪-এর ১ এপ্রিল গুগলে চাকরির জন্য ইন্টারভিউ দেন এখনকার সিইও সুন্দর পিচাই। সেদিনই জিমেল চালু করার কথা ঘোষণা করা হয়। একটি সাক্ষাৎকারে পিচাই জানান, তাঁকে অনেকে জিমেলের কথা জিজ্ঞাসা করছিলেন। এপ্রিল ফুল করার চেষ্টা হচ্ছে না বিষয়টি সত্যি, সেটি তিনি তখন বুঝতে পারেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

কলকাতার কাছেই পাখিদের স্বর্গরাজ্য, ঘুরে আসুন এই অভয়ারণ্যে

আবহাওয়া বদলে জ্বর-সর্দি-কাশিকে বলুন বাই-বাই, ৫ টেকনিকে বাড়ান ইমিউনিটি

রোজ ১২টা-১টায় বিছানায় যাচ্ছেন? শরীরের জন্য বড় ঝুঁকি! সতর্ক হোন এখনই

শিশুকে নিয়ে পাহাড় ভ্রমণ? খুদের ব্যাগ গোছানোর সময় এই ৫ টি বিষয় মাথায় রাখুন

লং ডিসট্যান্স রিলেশনশিপ? প্রেমদিবসে এভাবে উপহার দিয়ে মন ভাল করুন কাছের মানুষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ