সুইমিং পুলে সাঁতার কাটছেন? করতে হবে চুলের বিশেষ যত্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: শরীর সুস্থ রাখতে শরীর চর্চা অত্যন্ত প্রয়োজন। শরীরচর্চার মধ্যে সাঁতার কাটা সব থেকে জনপ্রিয়। দিনের নির্দিষ্ট কিছুটা সময় জলাশয় বা সুইমিং পুলে কাটালে শরীর অনেক সুস্থ থাকে। শরীরের উপকার হলেও সুইমিংপুলে সাঁতার কাটলে চুলের ক্ষতি হতে পারে। তার কারণ সুইমিং পুলের জলে অনেক রাসায়নিক থাকে। তারজন্যই ক্ষতি হয় চুলের।

সূত্রের খবর,  সুইমিং পুলের জলে ক্লোরিন মেশানো থাকে। ফলে চুলের উপর সেই কেমিক্যালের প্রভাব ফেলে। এই ক্লোরিনের কারণে চুল রুক্ষ হয়ে যায়। চুলের স্বাভাবিক জেল্লাও নষ্ট হয়ে যায়। সুইমিংপুলে সাঁতার কাটলে চুলের সঠিক যত্নের প্রয়োজন। সাঁতারের সময় অনেকেই সুইমিং ক্যাপে মাথায় পড়েনয আবার অনেকেই পড়েন না। ক্যাপ পড়লেও  চুলে জল ঢোকে। ফলে চুলের ক্ষতি হয়। যাঁরা নিয়ম মেনে সুইমিং পুলে সাঁতার কাটেন তাঁদের চুলের যত্ন নিতেই হবে। কীভাবে যত্ন নিতে হবে জানার আগে জানতে হবে কীভাবে কতটা ক্ষতি হচ্ছে চুলের।

ক্লোরিনের কারণে চুলের রং লালচে হতে পারে। চুল মোছার সময় চুলের ডগা ভেঙে যায়। ক্লোরিনের প্রভাবে অনেকের চুল পড়ে যায়। চুলে জটও পড়ে। সাঁতার কাটতে নামার আগে জলে চুল ভালো করে ধুয়ে নিতে হবে। এরফলে চুলে কম পরিমাণে ক্লোরিন লাগবে। ভালো একটি কন্ডিশনার দিয়ে চুল ও স্ক্যাল্প মাসাজ করে নিতে হবে, এরফলে চুলের উপর একটা  প্রোটেকটিভ লেয়ার তৈরি হবে। চুল ভালো করে বেঁধে নিতে হবে।

সাঁতার কাটার পর চুল ভালো করে ধুয়ে নিতে হবে। তাতে সব ক্লোরিন ধুয়ে যাবে। এক্ষেত্রে হালকা কোনও শ্যাম্পু ব্যবাহর করা যেতে পারে। বেবি শ্যাম্পু ব্যবহার করা সবচেয়ে ভালো। শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পর ঘন কোনও কন্ডিশনার লাগিয়ে নিলে চুল পুষ্টি পাবে। অন্তত পনেরো মিনিট কন্ডিশনার লাগিয়ে রেখে দিন। তারপর চুল ধুয়ে ফেলুন। তারপর চুল হালকা হাতে মুছে নেবেন। সপ্তাহে ২-৩ বার হট ওয়েল ম্যাসেজের কথাও বলা হয়ে থাকে। চুলে অ্যালোভেরা জেল লাগালে খুব ভালো।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২