লবঙ্গ কতটা উপকারী, কী কী সমস্য়ার সমাধান করে?

Share:

নিজস্ব প্রতিনিধি : গলাটা অনেক সময় খুশখুশ করলেই এক দুটো লবঙ্গ অনেকেই মুখে নিয়ে রাখেন। অনেকে আবার মুখের দুর্গন্ধ দূর করার জন্য লবঙ্গ খেয়ে থাকেন। রান্নাঘরের একটি অত্যন্ত পরিচিত উপাদান। খাবারের স্বাদ বাড়াতেও এর গুণ রয়েছে। পাশাপাশি খাবারের অরুচি দূর করা সাইনোসাইটিসের সমস্যা রোধ করতে এটি সাহায্য করে।

জানা গিয়েছে ভর্তি পেটের তুলনায় খালি পেটে লবঙ্গ খেলে উপকার অনেক বেশি পাওয়া যায়। এটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ইমিউনিটি বাড়াতে এটি সাহায্য করে। পাশাপাশি পেটে যদি কোন সংক্রমণ হয়ে থাকে এটি তা দূর করতে সাহায্য করে। বর্ষাকাল হোক বা শীতকাল ঠান্ডা লাগলে সর্দি কাশি লেগেই থাকে। তার থেকে রেহাই পেতে অনেকেই লবঙ্গ চিবিয়ে খান। শ্বাসকষ্টধ্বনিত সমস্যা থেকে রেহাই পেতে অনেকেই এটা খান।

অনেকের মাথা ব্যথার সমস্যা রয়েছে। লবঙ্গ খেলে মাথা ব্যথা থেকে সমস্যার সমাধান হয়। অনেকের মাঝে মাঝেই গলা শুকিয়ে আসে, এই সমস্যা থেকে সমাধান পেতে লবঙ্গ খেতে পারেন। টেনশন কমাতে মানসিক উৎকণ্ঠা কমাতে লবঙ্গ খেলে ফল পাওয়া যায়। বদহজম পেট ফাঁপা সহ একাধিক সমস্যার সমাধান করতে অনেকেই লবঙ্গ খান।

রক্তকে পরিশোধন করতে এটির ভূমিকা অপরিসীম। তাই শরীর সুস্থ রাখতে রক্তকে শোধন করতে লিভার সুস্থ রাখতে এটি উপকারি। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে এবং কর্ম ক্ষমতা বৃদ্ধি করতে এটি কাজ করে। তাই ডাইবেটিস রোগীরা লবঙ্গ খেলে উপকার পান। তবে মাথায় রাখতে হবে সব ভালো কিছুর পেছনে খারাপ কিছু থাকে। বেশি পরিমাণে লবঙ্গ খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। পেটের সমস্যা এলার্জি চুলকানি কিডনি বা লিভারের সমস্যা দেখা দিতে পারে বেশি পরিমাণে খেলে।

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা