বেখেয়ালে খাবার পুড়ে গেলে জেনে নিন কী করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : রান্না করতে গেলে অনেক সময় তরকারি পুড়ে যায়।কিন্তু যদি এটি প্রিয় রেসিপি হয় তাহলেই মন খারাপ তো হবেই। হাতে যদি বেশি সময় না থাকে, তবে পুড়ে যাওয়া তরকারি সামাল দিতে পারবেন সহজেই। না না, স্বাদের বারোটা বাজবে না। বরং স্বাদ বেড়ে যাবে। জেনে নিন এইসময় কি করবেন।

পাত্র বদলে ফেলুন : যে পাত্রে তরকারিটা পুড়ে গেছে সেই পাত্র খুব সাবধানে বদলে নিন।এমনভাবে তরকারিটা ঢালতে হবে যাতে তরকারিটা স্থির থাকে। খুব বেশি নড়াচড়া করলে চলবে না। তাহলে তরকারির নিচের পোড়া অংশটা মিশে যেতে পারে। খুব সাবধানে ঢেলে নিয়ে নিন অন্য একটি পাত্রে।

ভিনিগার দিন : পোড়া গন্ধ খুব সহজে যেতে চায় না। তাই ভিনিগার যোগ করতে পারেন এর মধ্যে। ভিনিগার যোগ করে কয়েক মিনিটে ওভেনে বসিয়ে দিন লো ফ্লেমে।

আলু : পোড়া খাবারের গন্ধ শুষে নেয় আলু। মাঝখান থেকে আলু কেটে নিয়ে ২০ মিনিট মত লো ফ্লেমে দিলেই পোড়া তরকারির স্বাদ ফিরে আসে। ২০ মিনিট তরকারি থেকে সরিয়ে নেবেন।

মিষ্টি কুমড়ো : ঘরে যদি মিষ্টি কুমড়ো থাকে তাহলে তাই দিয়ে তরকারিটা লো ফ্লেমে বসিয়ে দিতে পারেন। কুমড়ো সেদ্ধ হয়ে গেলে তরকারি থেকে কুমড়োটা ফেলে দেবেন। তাহলেই আর গন্ধ থাকবে না।

উল্লেখ্য, খুব বেশি খাবার পুড়ে গেলে ফেলে দেওয়াই ভাল। তবে অল্প পুড়ে গেলে বা খুব বেশি গন্ধ না ছড়ালে পুনরায় রান্না করতে পারেন।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ