ঝলমলে ত্বক পেতে চাইলে, ছুটির দিনে স্নানে দিন বাড়তি সময়

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান যুগে এত ব্যস্ততার মাঝে গোটা সপ্তাহটা যেন নিমেষেই কেটে যায়। অফিসে যাওয়ার তাড়ায় তেমন নিজেকে আলাদা করে আর সময় দেওয়া যায় না। সকালবেলা ঘুম থেকে উঠেই চটজলদি স্নান সেরে, নাকে-মুখে নাস্তা খেয়ে চলে যেতে হয় অফিসে। না পাওয়া যায় ভাল করে স্নান করার সময়, না পাওয়া যায় ভাল-মন্দ বানিয়ে খাওয়ার। তাই সপ্তাহান্তে ছুটির দিনগুলোয় কিছুটা সময় নিজেকে দেওয়া উচিত। তাই সেদিন টুক করে নিজের ত্বকের যত্ন নিয়ে নিন। না আলাদা করে পার্লারে যাওয়ার দরকার নেই। সারা সপ্তাহের দূষণের ফলে আপনার ত্বকের যা যা ক্ষতি হয়েছে, সপ্তাহন্তে বাড়িতেই সেরে ফেলুন সেই সমস্ত ক্ষতির চিকিৎসা।

এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনার পাশাপাশি প্রত্যেকের ত্বকেরও ধরন আলাদা। কারুর ত্বক শুষ্ক, আবার কারুর ত্বক তৈলাক্ত, স্বাভাবিক বা মিশ্র। তাই ত্বকের ধরন অনুযায়ী পরিচর্যাও হবে ভিন্ন। পার্লার বাদে সপ্তাহান্তে ত্বকের যত্ন নিন নিজের হাতেই। অফিসে যাওয়ার সময় তাড়াহুড়োতে অনেকেই ভাল করে স্নান করেন না। তাই ছুটির দিনে হাতে একটু বেশি সময় নিয়ে স্নান করুন। যা কমাতে পারে আপনার ক্লান্তি ও স্ট্রেস। জলে কয়েকটি উপাদান মিশিয়ে ভাল করে স্নান করুন। তাতে ত্বকের সজীবতা বেড়ে যায়।

নিম পাতা: স্নানের জলে কয়েকটা নিম পাতা ফেলে সেদ্ধ করে সেই জলটা দিয়ে স্নান করুন। তার ফলে দেখবেন, যে কোনও ধরনের চুলকানি, ক্ষত, খুশকি বা এগজিমার মতো ত্বকের সমস্যা দূর হয়ে গিয়েছে৷

এপসম সল্ট ও বেকিং সোডা: এক কাপ এপসম সল্টের সঙ্গে হাফ কাপ বেকিং সোডা মিশিয়ে এয়ারটাইট জারে রেখে, স্নানের জলে এক চামচ মিশিয়ে ভাল করে স্নান করুন৷

নারকেল দুধ: শিশুদের মতো নরম ত্বক পেতে এক কাপ নারকেলের দুধ বা তেল স্নানের জলে মিশিয়ে স্নান করুন। 

গোলাপ জল: নরম, বলিরেখা-মুক্ত ত্বকের জন্য গোলাপ জল খুবই উপকারী। কয়েক ফোঁটা গোলাপ জল বা গোলাপের পাপড়ি স্নানের জলে মিশিয়ে ভাল কেড়ে স্নান করলে দেখবেন ত্বক অনেকটাই সুস্থ থাকবে.

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!