গরমে সুস্থ থাকতে চান, রোজ পাতে রাখুন এই সমস্ত খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমকাল পড়লে সব সময় ঠান্ডা খাওয়া উচিত। গরমে উল্টো পাল্টা খেলেই হজমের সমস্যা দেখা দেয়। এই সমস্ত কারণের জন্যই বছরের এই সময় চিকিৎসকরা গরম বা অতিরিক্ত  মশলাযুক্ত খাবারের বদলে খাদ্য তালিকার কিছু পরির্তন করার পরামর্শ দেন। এই সময় তাই সুস্থ থাকতে সবজি বেশি খাওয়ার উচিত শিশু থেকে বড়দেরও।

গরমে শরীর ঠান্ডা রাখতে কোন কোন সবজি খাওয়া উচিত, জেনে নিন

লাউ

লাউয়ে প্রচুর পরিমাণে পানীয় উপাদান থাকে যা গরমে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি।

করলা

এই সবজিটি খেতে তেতো হলেও এর উপকারিতা অপরিসীম। এর অ্যান্টি অক্সিডেন্ট শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়া এটি লিভারের কার্যকারিতাকে বাড়িয়ে গরমে হজমশক্তি বাড়াতে সাহায্য করে।

ঝিঙা

এই সবজিটি মূলত গরমকালেই পাওয়া যায়। গরমে ঝিঙা দিয়ে ছোট মাছের ঝোল খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও খুবই ভাল। এই সবজিটিতে প্রচুর পরিমাণে ফাইবার ও পানীয় উপাদান থাকে যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে।

শশা

শশা সবসময়ই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এর মধ্যে যে সিলিকা নামক উপাদান থাকে তা শরীরকে ডিটক্স করে ত্বক ভাল রাখতে সাহায্য করে।

চালকুমড়া

এই সবজি খানিকটা লাউয়ের মতোই আমাদের শরীরকে শীতল রাখে। এতে প্রচুর পরিমাণে পানীয় উপাদান থাকে যা গরমে শরীরে পানির ঘটতি মেটায়।

চিচিঙ্গা

এই সবজিটি গরমকালে পাওয়া যায়। এটি গরমে তাপজনিত ক্ষতির হাত থেকে শরীরকে রক্ষা করতে পারে।

ঢেঁড়স

গরমে এই সবজি ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ। এটি অতিরিক্ত গরমে শরীরকে শীতল রাখে সঙ্গে ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে।

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই