এই বছরের জামাই ষষ্ঠী কবে পড়েছে! জেনে নিন তিথি সময়

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালির উৎসবের আমেজে ভেসে থাকে বারো মাস। সাধেই কি আর বলে বারো মাসে তেরো পার্বণ। জামাই আদর বলে কথা খামতি যেন না থাকে। জামাইয়ের খাতির যত্নে ত্রুটি না রাখতে হেঁশেল সামলাতে ব্যস্ত থাকেন শাশুড়ি’রা। নতুন পোশাকে হাজির জামাই বাবাজিবন। সুস্বাদু সব খাবার তুলে দেওয়া হয় জামাইয়ের পাতে। প্রাচীন কাল থেকেই জামাই ষষ্ঠী পালনের রেওয়াজ চলে আসছে।

জামাই ষষ্ঠী ২০২৪ কবে? : আর বেশি দেরি নেই। মোটে আর এক মাসের অপেক্ষা। তার পরেই পালিত হবে জামাই ষষ্ঠী। প্রতি বছর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। এই বছর আগামী ১২ জুন ২০২৪ বুধবার জামাই ষষ্ঠী পালিত হবে। বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়েছে ২৯ জৈষ্ঠ্য ১৪৩১। যার দিকে তাকিয়ে গোটা দেশ।

জামাই ষষ্ঠী আজও জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ককে বেঁধে রেখেছে। সকাল সকাল এক হাতে মিষ্টির হাঁড়ি, অন্যহাতে মাছ ঝুলিয়ে ধুতি-পাঞ্জাবি পরে এদিন শ্বশুর বাড়িতে আদর আপ্যায়ন পেতে আসেন জামাই বাবাজি। তাঁর জন্য পঞ্জব্যাঞ্জনের আয়োজন করা হয়। মাছ, মাংস, মিষ্টি, আম, কাঁঠাল, পাতুরি- জামাইয়ের পাতে পড়তে বাদ যায় না কিছুই। এই বছরে নব দম্পতিরাও উৎসুক হয়ে আছেন।জামাই ও শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে এই বন্ধন যেন সেই একইরকম রয়ে গেছে।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর