কিটো ডায়েটে থাকলে এগুলি খাওয়া অভ্যাস করুন

দ্রুত ওজন কমানোর জন্য কিটো ডায়েটের উপর ভরসা করেন তাহলে কী কী খাবেন আর কী কী খাবেন না জানেন তো? না জানলে জেনে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওজন কমিয়ে ছিপছিপে ফিগার পাওয়া সকলের স্বপ্ন। কিন্তু তার জন্য মেনে চলতে হবে অবশ্যই সঠিক দায়েট। আর আপনি যদি দ্রুত ওজন কমানোর জন্য কিটো ডায়েটের উপর ভরসা করেন তাহলে কী কী খাবেন আর কী কী খাবেন না জানেন তো? না জানলে জেনে নিন।

কিটো ডায়েট মূলত চার ধরণের হয়, যথাক্রমে, স্ট্যান্ডার্ড কিটো ডায়েট, সাইক্লিকল কিটো, টার্গেটেড কিটো ও প্রোটিন কিটো।  কিটো ডায়েটে আপনি যদি থাকেন তাহলে অবশ্যই খাদ্যতালিকা থেকে বর্জন করুন আলু, বিট, সুইট কর্ন, ময়দার তৈরি বিভিন্ন খাবার ইত্যাদি। খাবারে তেল যতটা সম্ভব এড়িয়ে চলুন। পারলে অলিভ অয়েল দিয়ে খাবার বানিয়ে খাওয়ার চেষ্টা করুন।

কিটো ডায়েটে থাকলে বাদাম খেতে পারেন। খেতে পারেন মাছ, ডিম, অ্যাভোকাডো, ব্রকলির মত ফল ও সবজি। 

কিটো ডায়েটে থাকলে আপনি ব্ল্যাক টি অনায়াসেই খেতে পারেন। কারণ এতে থাকা অ্যামাইনো অ্যাসিড আপনার স্ট্রেস কমাতে সাহায্য করবে। এছাড়াও এতে রয়েছে থাফ্লাভিন যা হৃদযন্ত্রকে ভালো রাখে। সঙ্গে শরীরে কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে। তাই শরীরকে সুস্থ রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখবে ব্ল্যাক টি। 

কিটো ডায়েটে থাকলে আপনি অনায়াসেই পনির খেতে পারেন। কারণ এতে থাকা আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এর মত উপাদান শরীরকে সুস্থ রাখে। সঙ্গে ওজন নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে। শুধু তাই নয় পনির অনেকক্ষণ পেট ভর্তি রাখে। কিটো ডায়েটে থাকলে তাই চিকিৎসকেরা পনির খাওয়ার বিশেষ পরামর্শ দেন। 

এই ডায়েটে থাকাকালীন আপনি রোজ এক মুঠো করে বাদাম খেতে পারেন। বাদামে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এর মত উপাদান যা আপনার শরীরে কার্বোহাইড্রেট ও প্রোটিনের সমতা বজায় রাখবে। এতে শরীর সুস্থ থাকবে এবং সঙ্গে বাদাম ওজন কমাতে সাহায্য করবে।

কিটো ডায়েটে থাকাকালীন প্রত্যেকদিন একবাটি করে সবজি সিদ্ধ খাওয়ার অভ্যাস করুন। দুপুরে খেতে পারেন এই সবজি সিদ্ধ। এতে পেট ভরা থাকবে। এবং খাবারও খাওয়া হবে আপনার। যা কিটো ডায়েটে ভীষণভাবে দরকার। এর ফলে মাত্র এক সপ্তাহের মধ্যেই ওজন কমে যাবে।

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!