ছেড়ে দিতে শিখুন

অতীতের উপর আমাদের কোনো হাত নেই এবং ভবিষ্যতকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। তাই শুধুমাত্র বর্তমানে মনোনিবেশ করে, বর্তমান সময়টিকে কাজে লাগাতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিজয়া দশমী। আজ দুর্গা মা আমাদের ছেড়ে আবার ফিরে যাবেন দেবলোকে। যেতে দিতে হয়, অনেক কিছু। অনেক ইচ্ছে, অনেক স্বপ্ন, অনেক প্রিয়জনকে। লিও বাবৌতা বলেছেন, “আমাদের সকল সমস্যার মূল হলো আমাদের ছেড়ে দিতে অক্ষমতা”। ছেড়ে দেওয়া, আমাদের সবচেয়ে বড় ব্যক্তিগত সংগ্রামের মধ্যে একটি।

যখন আমাদের ইচ্ছেমতো আমাদের জীবনটা চালিত হয় না, তখন আমরা মানসিকভাবে একটা চাপ অনুভব করি। কেন ইচ্ছে মতো আমাদের জীবন চালিত হচ্ছে না, কেন আমাদের ইচ্ছেমত চাহিদাগুলো পূরণ হচ্ছে না, এই চিন্তাটা মনের মধ্যে ধরে রেখে দেই। কখনও কখনও কোনো জিনিস আপনি যেভাবে চেয়েছিলেন, সেভাবে হয় না এবং তার ওপরে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না। ‘এটি কেন হলো না’ বা ‘আমার সাথে কেন এরকম হলো’, এই চিন্তাটি ধরে রেখে দিলে আখেরে কোনো লাভ হয় না।

কি করবেন

১) চিনতে শিখুন যে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

২) ঠিক আপনি যেভাবে চান, সেভাবে না হলে পরবর্তী কিভাবে চান সেটা ভেবে ফেলুন।

৩) বাস্তব পরিস্থিতি অনুযায়ী চলুন।

প্রায়শঃই আমরা আমাদের সাথে কি ঘটেছিলো এবং কি ঘটতে পারে সেই নিয়ে হতাশ, রাগান্বিত, দুঃখিত এবং উদ্বিগ্ন হয়ে পড়ি। উদাহরণস্বরূপ, হয়তো কোনো বন্ধু আপনার সাথে খারাপ ব্যবহার করেছে। সে কথা মনে পড়ে আপনি দুঃখ পাচ্ছেন বা আপনার রাগ হচ্ছে, অথবা ভবিষ্যতে কোনো কাজ আপনি করতে পারবেন কিনা সেটা ভেবে আপনি উদ্বিগ্ন হচ্ছেন। যখন আমরা হতাশাগ্রস্ত হচ্ছি বা রেগে যাচ্ছি তখন আমাদের বর্তমান পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে এবং নিরন্তর ভবিষ্যত নিয়ে চিন্তা করলে, বর্তমানকে আমরা উপযুক্ত ভাবে ব্যবহার করতে পারছিনা।

কি করবেন

১) আমাদের ছেড়ে দেওয়া প্রয়োজন। সবকিছুর ওপর আমাদের দখল নেই এবং থাকতে পারেনা সেটা ভাবতে হবে।

২) অতীতের উপর আমাদের কোনো হাত নেই এবং ভবিষ্যতকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। তাই শুধুমাত্র বর্তমানে মনোনিবেশ করে, বর্তমান সময়টিকে কাজে লাগাতে হবে।

আমরা যাকে পছন্দ করি, আমরা চাই যে সে আমার মনের মতন আমার সাথে আচরণ করুক, কিন্তু অনেক সময় সেটি হয় না। তখন আমরা হতাশ অনুভব করি, দুঃখ পাই এবং আমাদের বিরক্তি হয়। কিন্তু এই হতাশা, দুঃখ বা বিরক্তি কোনোটাই তাদের আচরণ কে নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে সম্পর্কে ফাটল দেখা দিতে থাকে।

কি করবেন

১) প্রথমেই মনে রাখতে হবে অন্যের আচরণের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। আমরা শুধু নিজেদের আচরণ, নিজেদের ভাবনাচিন্তাকেই নিয়ন্ত্রণ করতে পারি।

২) যদি আপনার মনে হয় যে এই আচরণের সাথে আপনি আপস করতে পারবেন না, তাহলে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি নিশ্চয়ই সরে দাঁড়াতে পারেন। কিন্তু আপনার মনের মতন আচরন অন্যের কাছ থেকে আশা না করাই শ্রেয়।

৩) মনে রাখবেন যে কেউই নিখুঁত নয়। সকলেরই ভুল হয়। আপনারও হয়। ছেড়ে দিলে বা ক্ষমা করে দিলে যদি আপনার মানসিক চাপ কমে, তাহলে সেটাই আপনার পক্ষে লাভজনক।

আমরা অনেক সময় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হই। কোন চাকরি হারানো, কোনো সম্পর্ক শেষ হয়ে যাওয়া বা কোন প্রিয়জনের মৃত্যু। এই সময় আমরা আবেগ তাড়িত হয়ে অনেক সময় এমন কোনো কাজ করে ফেলি, যা আমাদের দুঃখকে আরো দীর্ঘায়িত করে। যেমন, ধরুন আপনার বন্ধুটি আপনাকে ছেড়ে চলে গেলেন, এবং আপনি কিছুতেই মানতে পারছেন না। বারবার তাকে আটকে রাখতে চাইছেন। আপনি দেখতে চাইছেন যে তিনি কিভাবে এখন সময় কাটাচ্ছেন, ওনার নতুন বন্ধু কে হয়েছেন, তার ছবি জোগাড় করার চেষ্টা করছেন। এভাবে আপনি অতীতের মধ্যে পড়ে রয়েছেন।

কি করবেন

১) বাস্তব যেমন ভাবে আপনার কাছে ধরা দিচ্ছে তাকে সেভাবে মেনে নিন।

২) কষ্ট হলেও ভাবতে শিখুন যে ভবিষ্যৎ আপনার কাছে নতুন ভাবে আসতে পারে, যেটা আপনার পক্ষে আরও সুখকর হতে পারে।

৩) অন্য মানুষটির উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ শুধু আছে আপনি নিজে কিভাবে জীবন কাটাবেন, নিজে কি ভাবনা চিন্তা করবেন, এটির ওপর। সুতরাং অতীত থেকে বেরিয়ে এসে নিজেকে ভবিষ্যতের দিকে চালিত করুন।

আমাদের বেশির ভাগ সমস্যাই আসে ভয় থেকে। ব্যর্থতার ভয়, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয়, একাকিত্বের ভয়, নিজেকে সম্পূর্ণ দেখিয়ে ফেলার ভয়, নিজেকে সকলের কাছে গ্রহণযোগ্য না করে তুলতে পারার ভয়, হেরে যাওয়ার ভয়। এই ভয়গুলো নিয়ে, ধরে রেখে, আমরা সবসময় পারিপার্শ্বিকতাকে বিচার করে যাই। নিজেদের জন্য আমরা একটি আদর্শের মাপকাঠি রেখে দিই এবং নিজেদেরকে সব সময় সেই আদর্শের চরম স্থানে দেখতে চাই। নিজেদের সম্পর্কে উচ্চ প্রত্যাশা ভয়ের আরেকটি কারণ।

কি করবেন

১) সবকটি ভয়ের একটাই মুক্তি, সেটি হল ছেড়ে দেওয়া। বিশ্বাস করতে শিখুন, অন্যদের এবং জীবনের উপর আপনার নিয়ন্ত্রণ নেই। সুতরাং বাস্তব যেভাবে আসবে সেই অনুযায়ী নিজেকে চালনা করতে হবে।

২) নিজের সম্পর্কে অহেতুক প্রত্যাশা না বাড়ানোই ভালো। নিজের পারদর্শিতা এবং অক্ষমতা সম্পর্কে সচেতন হোন।

সবকিছুই অস্থায়ী। পরিবর্তনই জীবনের মূল কথা। এই পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়াই হল জীবন। ‘ছেড়ে দেওয়া’, জীবনে করে দেখানো শক্ত কাজ। কিন্তু একমাত্র ছেড়ে দিলেই আপনি বিভিন্ন মানসিক চাপ, ক্ষতি ও হতাশার সাথে লড়াই করতে পারবেন । ছেড়ে দিয়ে নিজেকে মুক্ত করুন।

লেখক : পুষ্পিতা মুখার্জি (মনোবিদ ও শিক্ষিকা)

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…