এই ৫ ফুলেই তুষ্ট মহাদেব,সোমবার এই ফুল দিয়ে পুজো করলেই মিলবে সুফল

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে একটি বেলপাতাতেই তুষ্ট হন মহাদেব। তাই তো মহেশ্বরের অপর নাম ভোলানাথ।খুব অল্পেই প্রসন্ন করা যায় দেবাদিদেবকে। একথা কেন বলছি জানেন ? আজ হল সোমবার,এই দিনটি মহাদেবের অত্যন্ত প্রিয় দিন। এইদিনে মহাদেবের আরাধনা করলে খালি হাতে ফেরান না ভক্তদের। জেনে নিন সোমবারে কোন ফুল নিবেদন করলে তুষ্ট হন মহাদেব। 

আকন্দ ফুল : মহাদেবের অত্যন্ত প্রিয় ফুলের মধ্যে আকন্দ হল অন্যতম।এই ফুল নিবেদন করা হলে তিনি খুবই খুশি হন। সাদা ও নীল রঙের আকন্দ ফুল দেখা যায়। প্রতি সোমবার সকালে মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করুন। এতে ব্যক্তির জীবনে বাধা বিপত্তি কেটে যায় বলে মনে করা হয়।

ধুতরো ফুল : সোমবার সকাল সকাল স্নান সেরে মহাদেবকে ধুতরো ফুল নিবেদন করুন। এই ফুলও মহাদেবের অতি প্রিয়। এতে মহেশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। গৃহে শান্তি বিরাজ করে।

পারিজাত ফুল : মনে করা হয় পারিজাত হল স্বর্গীয় ফুল। স্বয়ং মহাদেবের অতি প্রিয় এই ফুল। তাই প্রতি সোমবার মহাদেবকে পারিজাত ফুল নিবেদন করুন। এই ফুল পেলেই খুশি হন মহাকাল।

শামী ফুল : বলা হয়, শামী গাছ শনিদেবের খুব প্রিয়, তেমনই মহাদেবেরও প্রিয় এই গাছ। শামী গাছের ফুল দিয়ে পুজো করলে অত্যন্ত প্রীত হন মহাদেব। ভোলেনাথের আশীর্বাদ পেতে প্রতি সোমবার তাঁকে শামী ফুল নিবেদন করতে ভুলবে না। এতে ভক্তের প্রতি বিশেষ কৃপাদৃষ্টি থাকে ভোলানাথের।

কলকে ফুল : মহাদেবের অন্যতম প্রিয় ফুল হল কলকে। হলুদ, সাদা, গোলাপী ও সিঁদুর রং এর কলকে ফুল পাওয়া যায়। সোমবার এই কলকে ফুল শিবকে নিবেদন করলে তিনি সবচেয়ে প্রীত হন।

আরও পড়ুন : এই মন্ত্র জপ করলেই নিমেষে দূর হবে মূত্রাশয়ের সমস্যা, বাড়বে নাম-যশ

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী