রুপোর গয়না জেল্লা হারিয়েছে? জেল্লা ফেরান এই পদ্ধতিতে

রুপোর গয়না ঘাম ও জলের সংস্পর্শে এলে কালো হয়ে যায়? জেনে নিন কীভাবে বাড়িতেই পরিস্কার করবেন রুপোর গয়না ও তৈজসপত্র। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রুপোর জিনিস কিনতে এবং তা পরতে সকলেই পছন্দ করেন। কাছের মানুষের কোনও উৎসব অনুষ্ঠানে উপহার হিসাবে দিতেও আমরা রুপোর জিনিস পছন্দ করি। তবে রুপোর জিনিস পরিস্কার করার কথা উঠলে প্রায় সকলেরই মাথায় হাত পড়ে। খোলা জায়গায় থাকলে অথবা গায়ে থাকা  কোনও রুপোর গয়না ঘাম ও জলের সংস্পর্শে এলে কালো হয়ে যায়। জেনে নিন কীভাবে বাড়িতেই পরিস্কার করবেন রুপোর গয়না ও তৈজসপত্র। 

বাড়ির রান্নাঘরে প্রতিদিন কিছু না কিছু পদে দেওয়ার জন্য আলু ব্যবহার করি আমরা। এই আলুসিদ্ধ করা জল আমাদের রুপোর গনা চকচকে রাখতে সাহায্য করবে। কীভাবে জানেন? 

প্রথমে সাবানজলে গয়নাগুলিকে ডুবিয়ে রাখুন তারপর সেগুলি কিছুক্ষণ পর তুলে নিয়ে আলু সিদ্ধ করা জলে ডুবিয়ে দিন। ১৫ মিনিট পরে তা ওই জল থেকে তুলে নিয়ে একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন।  আপনার সাধের রুপোর গয়নার জেল্লা ফিরে এসেছে দেখবেন। 

এছাড়াও টুথপেস্ট ব্যবহার করতে পারেন। সামান্য টুথপেস্ট নিয়ে রুপোর গয়নার মধ্যে ভালোভাবে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে নিন। দেখবেন কালো রঙ দূর হয়ে গিয়েছে। 

আধ কাপ সাদা ভিনিগারের মধ্যে ২ টেবিলচামচ বেকিং সোডা মিশিয়ে নিন। তারপর তাতে রুপোর গয়নাগুলিকে ভিজিয়ে রেখে দিন। তারপর ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। ফিরে পাবেন ঔজ্জ্বল্য।  

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে স্পেনে বেপরোয়া অনুপ্রবেশ, প্রাণ গেল ৯ জনের

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

আমেরিকায় চাকরি করতে দিতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ