চকোলেট খেতে ভালবাসেন? জানুন এর উপকারিতা

অভিজ্ঞমহল জানাচ্ছেন, মিল্ক চকোলেট নয় বরং তার বদলে ডার্ক চকোলেটের উপর ভরসা রাখতে। জেনে নিন ডার্ক চকোলেট কীভাবে আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে । 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চকোলেট আমাদের সকলেরই ভীষণ পছন্দের। হাতের নাগালে চকোলেট পেলে আমরা প্রায় সবকিছুই ভুলে যাই। কিন্তু মাঝে মাঝে চকোলেট খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে স্বাস্থ্যের চিন্তাও আসে। তবে অভিজ্ঞমহল জানাচ্ছেন, মিল্ক চকোলেট নয় বরং তার বদলে ডার্ক চকোলেটের উপর ভরসা রাখতে। জেনে নিন ডার্ক চকোলেট কীভাবে আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে । 

ডার্ক চকোলেট যেমন আপনার রসনা বিলাস ঘটাবে তেমনি আপনার শরীরে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে পারে। ডার্ক চকোলেট খেলে তা আপনাকে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করতে সক্ষম।  

অভিজ্ঞমহল জানাচ্ছে রাতে একটুকরো ডার্ক চকোলেট খেলে ফ্যাট, মিষ্টি অথবা প্রিজারভেটিভ যুক্ত খাবার খাওয়া থেকে তা আমাদেরবিরত রাখে। নিয়ন্ত্রণে থাকে ওজনও। 

সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি বার্ধক্যের প্রভাব অ্যান্টি এজিং এর ক্ষেত্রেও এক বিশেষ ভূমিকা পালন করে। তাই বয়সকে ধরে রাখতে ডার্ক চকোলেট খেতে পারেন।

ডার্ক চকলেটের মধ্যে থাকা কোকো মস্তিস্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। কোকোতে থাকা প্রচুর পরিমাণে ফ্ল্যাভনয়েড মস্তিস্কে রক্তের সঞ্চালন বাড়াতে সাহায্য করে। 

শুধু তাই নয় গবেষণা বলছে অন্তঃসত্ত্বা অবস্থায় যে মহিলারা বেশি চকোলেট খান তাঁরা মানসিকভাবে সুস্থ থাকেন ও সুস্থ সন্তানের জন্ম দেন।  

এছাড়াও শরীরে এনার্জির ঘাটতি হলে সেক্ষেত্রে একটুকরো চকোলেট আমাদের শরীরে এনার্জি জোগায়। 

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?