রোগের সমাধান বিয়ে! জানুন বিস্তারিত

বাড়ি থেকে বিয়ের জন্য বারবার চাপ দিচ্ছে? তাহলে দ্বিতীয়বার না ভেবে এবার বিয়ের পিড়িতে বসেই পড়ুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি থেকে বিয়ের জন্য বারবার চাপ দিচ্ছে? তাহলে দ্বিতীয়বার না ভেবে এবার বিয়ের পিড়িতে বসেই পড়ুন। কারণ বিয়ে থেকে হবে রোগের সমাধান। গবেষণায় দেখা গেছে, বিয়ে মানুষের শরীরে অনেক রোগকে ভিড়তে দেয় না। বিয়ে অনেক রোগের মহৌষধ হিসেবে কাজ করে। সুস্বাস্থ্যের জন্য বিয়ে অনেক উপকারী বলে মত দিয়েছেন চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানীদের।

ভালো ব্যায়াম: স্বামী-স্ত্রীর সহবাসে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয়। তার ফলে যৌন মিলন এক প্রকার ব্যায়ামের কাজ করে। পাশাপাশি শারীরিক মিলনের ফলে শরীর থেকে প্রচুর ক্যালোরি খরচ হয়। ফলে কোলেস্টেরলের মাত্রা কম হয়, রক্তপ্রবাহ ভালো হয় বলে গবেষকরা জানিয়েছেন। গবেষকরা জানিয়েছেন, এক সপ্তাহ নিয়মিত হাঁটা-চলা করলে যে পরিমাণ ক্যালোরি খরচ হয়, সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে শারীরিক মিলনে লিপ্ত হলে আপনার সেই পরিমাণ ক্যালোরি খরচ হবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে বা আমাদের সিস্টেম ঠিক রাখতে সাহায্য করে শারীরিক মিলন। রোগ প্রতিরোধের ক্ষেত্রে এটি থেরাপির মত কাজ করে। এর মাধ্যমে পাচন কার্য ঠিক হওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

ব্যথা থেকে মুক্তি: গবেষণায় দেখা গেছে, যৌন মিলনের ফলে মাথা এবং হাড়ের জয়েন্টের ব্যথার ক্ষেত্রে আরাম পাওয়া যায়। ওর্গাজমের আগে অক্সিটোসিন হরমোনের স্তর সামান্য থেকে পাঁচ গুণ বেঁড়ে যাওয়ায় এণ্ড্রোফিন হরমোন নিঃসৃত হতে থাকার ফলে মাথা ব্যথা, মাইগ্রেন আর আর্থারাইটিস এর ব্যথা থেকে আরাম পাওয়া যায়। তাই ব্যথা কমানোর ওষুধ না খেয়ে শারীরিক মিলনের আনন্দ উপভোগ করুন আর ব্যথা থেকে নিষ্কৃতি পান।

কর্মক্ষমতা বাড়ে: শারীরিক মিলনের সময় শরীর থেকে প্রচুর পরিমাণে হরমোন নিঃসরণ হয়। যার ফলে দু’জনেরই কার্যক্ষমতা বাড়ে। পাশাপাশি নিয়মিতভাবে শারীরিক মিলনের ফলে যৌবন বাড়ে বলেই মত গবেষকদের। শারীরিক মিলনের ফলে ব্যক্তি সারাদিন স্ফুর্তি অনুভব করে। সারাদিনের কাজে এই স্ফুর্তির প্রভাব দেখা যায়। এর দ্বারা সারাদিনের ক্লান্তি থেকে এবং নানা রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়।

ভালো ঘুম হয়: শারীরিক মিলনের শরীর থেকে অক্সিটসিন হরমোন রিলিজ হয়। ফলে মিলনের পরে ঘুমও খুব ভালো হয়। তাই যাদের ঘুমের ক্ষেত্রে কোন অসুবিধা আছে তারা অতি অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে উপকার পাবেন।

ওজন কমে: যৌন মিলনের ফলে প্রচুর পরিমাণ ক্যালোরি খরচ হয়। তার ফলে ব্যক্তির ওজন কমে। নিয়মিতভাবে শারীরিক মিলনের ফলে পেটের স্থূলতা হ্রাস পায়। আর মাংসপেশীতে জড়তা কম দেখা যায়। অনেকে লক্ষ টাকা ব্যয় করেন ওজন কমানোর জন্য। এ ক্ষেত্রে তারা উপকার পাবেন।

সৌন্দর্য্য বাড়ে: শারীরিক মিলনের হরমোন নিঃসরনের ফলে রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায়। যার প্রভাব পড়ে ত্বকের ওপর। শারীরিক মিলন কালে নারীদের শরীর থেকে এস্ট্রোজেন হরমোন নিংসৃত হতে থাকে। যার দ্বারা তাদের চুল এবং ত্বক উজ্জ্বল আকর্ষণীয় হয়ে ওঠে।

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?